ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস শাবিপ্রবির ১০ তলা ভবন নির্মাণে মেয়াদোত্তীর্ণ সিমেন্ট ব্যবহারের অভিযোগ এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব? নেইমারের সঙ্গে হাত মেলালেন না সেই ‘পুরোনো শত্রু’ মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার আসামি হচ্ছেন ৩ সাংবাদিক বাংলাদেশের কাছে হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী

মোহাম্মদপুরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে ককটেল ও বিপুল দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সক্রিয় ৪ সদস্য গ্রেফতার হয়েছে।বুধবার (৬ আগস্ট)
  • আপলোড সময় : ৭ আগস্ট ২০২৫, দুপুর ১২:২৮ সময়
  • আপডেট সময় : ৭ আগস্ট ২০২৫, দুপুর ১২:২৮ সময়
মোহাম্মদপুরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে ককটেল ও বিপুল দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সক্রিয় ৪ সদস্য গ্রেফতার হয়েছে।


বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত ৪টার দিকে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলো- মো. হৃদয় (২৬), মো. নয়ন (২০), মো. মেহেদী হোসেন (২১) ও মো. আল-আমিন (২১)


বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, কিছুদিন আগে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় একটি গ্যাং অস্ত্র হাতে শোডাউন করে এবং চাঁদা না পেয়ে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নজরদারি শুরু করে সেনা গোয়েন্দা ইউনিট।


গোপন তথ্য ও প্রযুক্তি সহায়তায় সন্ত্রাসী নয়নের অবস্থান নিশ্চিত করে সেনাবাহিনী। প্রথমে তাকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী আরও তিনজনকে গ্রেফতার করা হয়। অভিযানে দুটি ককটেল, সামুরাই, চাপাতি, ছুরি ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও দাপট দেখানোর জন্য এসব অস্ত্র ব্যবহার করার কথা স্বীকার করেছে।


সেনাবাহিনী জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় এরকম অভিযান নিয়মিত চলবে। গ্রেফতারকৃতদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার