ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা

চট্টগ্রামে রাতের বৃষ্টিতে দিনে সড়কে কোমর পানি

চট্টগ্রামে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বুধবার রাত থেকে টানা বৃষ্টিতে নগরের বহু এলাকায় সড়কে হাঁটু থেকে কোমর সমান
  • আপলোড সময় : ৭ আগস্ট ২০২৫, দুপুর ১২:২৭ সময়
  • আপডেট সময় : ৭ আগস্ট ২০২৫, দুপুর ১২:২৭ সময়
চট্টগ্রামে রাতের বৃষ্টিতে দিনে সড়কে কোমর পানি ছবি : সংগৃহীত

চট্টগ্রামে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বুধবার রাত থেকে টানা বৃষ্টিতে নগরের বহু এলাকায় সড়কে হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে। এতে সকাল থেকে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, স্কুলপড়ুয়া শিক্ষার্থীসহ সাধারণ নগরবাসী।


বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে নগরের মুরাদপুর, জিইসি, দুই নম্বর গেট, আগ্রাবাদ, বাকলিয়া, চান্দগাঁও, সিরাজ-উদ-দৌলা রোড, হাজি পাড়া, কসমোপলিটান ও অনন্যা আবাসিক এলাকায় রাস্তায় জমে ছিল পানি।


চান্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দা মাহমুদা আক্তার বলেন, সকালে বাচ্চাকে স্কুলে দিতে গিয়ে রিকশা পাইনি। পরে ডাবল ভাড়া দিয়ে যেতে হয়েছে। পানি এতটাই ছিল, অনেকটা রাস্তা পায়ে হেঁটে পার হয়েছি।


ফটিকছড়ি থেকে চকবাজারে অফিসে আসেন বেসরকারি চাকরিজীবী কামরুল হাসান। তিনি বলেন, মুরাদপুর থেকে শুরু করে অলঙ্কার মোড় পর্যন্ত পানি আর জ্যামে আটকে ছিলাম। হাঁটু পানি মাড়িয়ে অফিসে পৌঁছেছি।


স্থানীয়রা জানিয়েছেন, জলাবদ্ধতার কারণে কোথাও কোথাও যান চলাচল বন্ধ হয়ে যায়। আবার কিছু এলাকায় সিএনজি ও রিকশাচালকরা দ্বিগুণ ভাড়া আদায় করেছেন।


চট্টগ্রাম আবহাওয়া অফিস জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে বুধবার রাত থেকে নগরে বৃষ্টিপাত শুরু হয়। পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মাহমুদুল আলম বলেন, সকাল ৯টা পর্যন্ত পতেঙ্গায় ৩২ মিলিমিটার এবং আমবাগানে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে।


তবে এখনও সমুদ্রবন্দর বা নদীবন্দরে কোনো সতর্ক সংকেত নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা