ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একক নয়: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন কোন দল বা ব্যক্তির একক নয়, এটি
  • আপলোড সময় : ৭ আগস্ট ২০২৫, সকাল ৯:২২ সময়
  • আপডেট সময় : ৭ আগস্ট ২০২৫, সকাল ৯:২২ সময়
জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একক নয়: তারেক রহমান ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন কোন দল বা ব্যক্তির একক নয়, এটি সবার।


বুধবার (৬ আগস্ট) লন্ডনে রয়েল রিজেন্সিতে রিয়ার অ্যাডমিরাল মাহবুবুর রহমান খানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। এ সময় শহীদদের আত্মত্যাগে পাওয়া ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে আহ্বানও জানান তিনি।


মাহবুবুর রহমান খান স্মৃতি সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, সবাইকে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে। স্বৈরাচার মুক্তির আন্দোলনে সারাবিশ্বের বাংলাদেশি প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারেক রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান ও লন্ডন বিএনপির নেতাকর্মীরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ