ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

আনসারের ১৫ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরালেন মহাপরিচালক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক থেকে পদোন্নতি প্রাপ্ত ১৫ জন কর্মকর্তাকে উপপরিচালক পদের র‌্যাংক ব্যাজ
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫৬ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫৬ সময়
আনসারের ১৫ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরালেন মহাপরিচালক ছবি : সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক থেকে পদোন্নতি প্রাপ্ত ১৫ জন কর্মকর্তাকে উপপরিচালক পদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।


অনুষ্ঠানে মহাপরিচালক পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, পদোন্নতি একটি গৌরবময় অর্জন, তবে এর সঙ্গে বাড়ে দায়িত্ব ও কর্তব্যের বহুমাত্রিকতা।


তিনি বলেন, প্রত্যেকে যেন নিজ নিজ দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে বাহিনীর কার্যক্রমে গতি, শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখে—এটাই বাহিনীর পক্ষ থেকে প্রত্যাশিত।


পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের পক্ষ থেকে মো. জয়নাল আবেদীন বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, এই পদোন্নতি আমাদের জন্য যেমন সম্মানজনক, তেমনি এটি ভবিষ্যতের দায়িত্ব পালনে এক অনুপ্রেরণা। তিনি অঙ্গীকার করেন যে, নবনিযুক্ত উপ-পরিচালকেরা সম্মিলিতভাবে বাহিনীর সেবায় ও দেশের কল্যাণে আরও নিষ্ঠাবান ও দায়িত্বশীল হয়ে কাজ করে যাবেন।


পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন মো. জয়নাল আবেদীন, এস.এম. শরিফুল ইসলাম, মো. রেজাউল ইসলাম, মো. আব্দুল আলীম, মোহা. কামরুল ইসলাম, মোহাম্মদ কামরুল ইসলাম, মুহাম্মদ এমরানুল হক, এস.এম. রায়হান হেলাল, উজ্জ্বল ব্যানার্জী, মো. সিদ্দিকুর রহমান খান, মোহাম্মদ আজহারুল হুদা, মোহাম্মদ রায়হান উদ্দীন ফকির, এস.এম. আকতারুজ্জামান, মোহাম্মদ রকিব উদ্দিন এবং মোহাম্মদ জসীম উদ্দিন।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত চার আগস্ট তারিখের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের উপ-পরিচালক পদে পদোন্নতি প্রদান করা হয়। আজ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান করা হয় এবং মহাপরিচালক মহোদয় তাদেরকে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করেন।


অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপ-মহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা