ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা, সংসদে রুমিন ফারহানা হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান প্রাক্তনের প্রেমে মজেছেন হানিয়া আমির ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুমসহ ১ হাজার ৮৫৫ মামলা

৮ গোলের রোমাঞ্চে টইটুম্বুর ম্যাচে টাইব্রেকারে শিরোপা ব্রাজিলের

ফাইনালের মতো ফাইনাল যাকে বলে। ২০১০-এর পর যাদের বিপক্ষে কলম্বিয়া কোনো গোলেরই দেখা পায়নি, নির্ধারিত সময়ের মধ্যে সেই
  • আপলোড সময় : ৩ আগস্ট ২০২৫, বিকাল ৫:২৪ সময়
  • আপডেট সময় : ৩ আগস্ট ২০২৫, বিকাল ৫:২৪ সময়
৮ গোলের রোমাঞ্চে টইটুম্বুর ম্যাচে টাইব্রেকারে শিরোপা ব্রাজিলের
ফাইনালের মতো ফাইনাল যাকে বলে। ২০১০-এর পর যাদের বিপক্ষে কলম্বিয়া কোনো গোলেরই দেখা পায়নি, নির্ধারিত সময়ের মধ্যে সেই ব্রাজিলের বিপক্ষে গোল করল ৩টি। ব্রাজিলও জাল খুঁজে নিল ৩বার। মেয়েদের কোপা আমেরিকার ফাইনালের অতিরিক্ত সময়ে আরও দুটি গোল করল দুদল। এরপর টাইব্রেকারে ৫-৪ গোলে টানা পঞ্চম ও রেকর্ড নবম শিরোপা নিজেদের করে নেয় সাম্বার দেশের মেয়েরা।

ইকুয়েডরের কুইটোতে বল পায়ে আধিপত্য বিস্তার করে ব্রাজিলই। পুরো ম্যাচে ৬০ শতাংশ বল নিজেদের পায়ে রাখা ব্রাজিল ২১টি শটের মধ্যে লক্ষ্যে রাখে ৯টি। আর কলম্বিয়ার ১৪টির মধ্যে লক্ষ্যে থাকে ৬টি শট। ম্যাচের ২৫তম মিনিটে কলম্বিয়াকে এগিয়ে নেন লিন্ডা কাইসেদো। প্রথমবার্ধের যোগ করা নবম মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরান অ্যাঞ্জেলিনা। বিরতি শেষে মাঠে ফিরে ৬৯তম মিনিটে নিজেদের জালেই বল জড়ান সেলেসাওদের ডিফেন্ডার টর্সিয়ান। আত্মঘাতী গোলে ফের লিড নেয় কলম্বিয়ানরা।

৮০তম মিনিটে ব্রাজিলকে আবার সমতা এনে দেন আমান্দা গুতিরেয়েস। আট মিনিটের মধ্যে মাইরা রামিরেজের গোলে জয়ের সুবাস পেতে থাকে কলম্বিয়া। এরপরই ব্রাজিলের ত্রাতা হয়ে আসেন এ টুর্নামেন্টের জন্য অবসর ভেঙে ফেরা মার্তা। যোগ করা ষষ্ঠ মিনিটে ডি বক্সের বাইরে থেকে তার দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে ব্রাজিল। অতিরিক্ত সময়ের খেলায় ১০৫তম মিনিটে ফের মার্তার গোলে ৪-৩ গোলে লিড নেয় ব্রাজিল। তবে রোমাঞ্চ তখনও বাকি। ১১৫তম মিনিটে কলম্বিয়ার লেইসি সান্তোসের গোলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

স্পটকিক থেকে জাল মিস করেন ব্রাজিলের অ্যাঞ্জেলিনা। পেনাল্টি শুটআউটে প্রথম পাঁচ শটের দুটি করে মিস করে দুদলই। পরে ষষ্ঠ শটে ব্রাজিলের লাউনি গোল করলেও ব্যর্থ হন কলম্বিয়ার জোরেলিন কারাভালি। এই মিসের পরই শিরোপা জয়ের উল্লাসে মাতে ব্রাজিলের মেয়েরা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ

তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ