ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

ঢামেক থেকে ভুয়া চিকিৎসক ও তার সহযোগী আটক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে এক ভুয়া চিকিৎসক ও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ। তাদের শাহবাগ
  • আপলোড সময় : ৩১ জুলাই ২০২৫, দুপুর ১১:৩৩ সময়
  • আপডেট সময় : ৩১ জুলাই ২০২৫, দুপুর ১১:৩৩ সময়
ঢামেক থেকে ভুয়া চিকিৎসক ও তার সহযোগী আটক ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে এক ভুয়া চিকিৎসক ও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ। তাদের শাহবাগ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।


তিনি বলেন, বুধবার দিবাগত মধ্যরাতে হাসপাতালের ২ নম্বর ভবনের নিচ তলা থেকে তাদেরকে প্রথমে আটক করেন আনসার সদস্যরা। এরপর পুলিশ ক্যাম্পে নিয়ে আটকে রাখা হয়।


হাসপাতাল সূত্রে জানা যায়, ভুয়া চিকিৎসকের নাম সজিব দাস পার্থ (২১)। তার বাবার নাম রানেশ চন্দ্র দাস। আর অপরজনের নাম মানিক মিয়া (২২)। মানিকের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া আর সজিব দাসের বাড়ি মৌলভীবাজারের রাজানগর থানায় বলে জানিয়েছেন তারা। রাতে সজিব দাস নামে ওই যুবক চিকিৎসকদের অ্যাপ্রোন পরে আর তার সাথে থাকা অপর যুবক সিভিলে ২ নম্বর ভবনের নিচে রোগীদের সাথে কথা বলছিলেন। তখন হুইলচেয়ারে বসা কুলসুম বেগম (৫৪) নামে এক রোগীকে হুইলচেয়ার থেকে দাঁড় করিয়ে হাঁটানোর চেষ্টা করেন। তখন ওই রোগী পড়ে যান। রোগীকে ফেলে রেখে পালানোর চেষ্টা করেন তারা। এময় ডিউটিরত আনসার সদস্যদের নজরে আসলে তারা ওই দুই যুবককে ধরে পরিচয় জানতে চান। তখন নিজেদেরকে তারা চিকিৎসক বলে পরিচয় দেন। তবে কোনো আইডি কার্ড বা ভিজিটিং কার্ড দেখাতে পারেননি তারা ওইসময়। তখন সন্দেহ হলে তাদেরকে হাসপাতালের পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।

 

পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, হাসপাতালের আনসার সদস্যরা ওই দুই যুবককে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। তারা নিজেদের চিকিৎসক বলে দাবি করেছিলেন। বিস্তারিত তদন্তের জন্য তাদেরকে শাহবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই