ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বেনাপোল বন্দরে চাঁদা আদায়ের অভিযোগে ৪০ আনসার সদস্য বদলি

বেনাপোল স্থলবন্দরে ট্রাক চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৪০ জন আনসার সদস্যকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৯
  • আপলোড সময় : ৩০ জুলাই ২০২৫, দুপুর ১০:৪৩ সময়
  • আপডেট সময় : ৩০ জুলাই ২০২৫, দুপুর ১০:৪৩ সময়
বেনাপোল বন্দরে চাঁদা আদায়ের অভিযোগে ৪০ আনসার সদস্য বদলি ছবি : সংগৃহীত

বেনাপোল স্থলবন্দরে ট্রাক চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৪০ জন আনসার সদস্যকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের অন্যত্র বদলি করা হয়।


বেনাপোল বন্দরের আনসার কমান্ডার জানান, ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।


গত ২৮ জুলাই বন্দরের বিভিন্ন গেট দিয়ে ট্রাক প্রবেশের সময় বখশিশের নামে চাঁদা আদায়ের ঘটনা নিয়ে যমুনা টেলিভিশনে একটি প্রতিবেদন প্রচারিত হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।


বর্তমানে বন্দরের আমদানি-রফতানি পণ্যের নিরাপত্তা এবং ট্রাকের গেটপাশ পরীক্ষা-নিরীক্ষায় নিয়োজিত আছেন ১৬৩ জন আনসার সদস্য এবং বেসরকারি নিরাপত্তা সংস্থা ‘পিমা’র ১২৯ জন সদস্য। প্রথম ধাপে ৪০ জনকে বদলি করা হলেও, পর্যায়ক্রমে অন্যদেরও বদলি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই