ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

নাটোরে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় নিহত ১

নাটোরের গুরুদাসপুরে চলন্ত ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৬টার
  • আপলোড সময় : ২৯ জুলাই ২০২৫, দুপুর ৩:১০ সময়
  • আপডেট সময় : ২৯ জুলাই ২০২৫, দুপুর ৩:১০ সময়
নাটোরে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় নিহত ১ ছবি : সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে চলন্ত ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত হলেন, আবু সাঈদ (৩২) রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার উত্তর বালিয়া গ্রামের এনামুল হকের ছেলে।


বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, টোল প্লাজার সামনে রাজশাহীগামী একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পেছনের ট্রাকের হেলপার আবু সাঈদ নিহত হন।


এই ঘটনায় ট্রাকচালক নাসিম উদ্দিন গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে এবং আহত চালককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ