ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

মেহেরপুরে ভৈরব নদে ভেসে উঠছে তেলজাতীয় পদার্থ

মেহেরপুরের ভৈরব নদে থেকে তেলজাতীয় পদার্থ ভেসে উঠছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বন্দর গ্রামের কফি হাউজ সংলগ্ন নদে
  • আপলোড সময় : ২৯ জুলাই ২০২৫, দুপুর ৩:৭ সময়
  • আপডেট সময় : ২৯ জুলাই ২০২৫, দুপুর ৩:৭ সময়
মেহেরপুরে ভৈরব নদে ভেসে উঠছে তেলজাতীয় পদার্থ ছবি : সংগৃহীত

মেহেরপুরের ভৈরব নদে থেকে তেলজাতীয় পদার্থ ভেসে উঠছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বন্দর গ্রামের কফি হাউজ সংলগ্ন নদে এ দৃশ্য দেখা গেছে। এতে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। যা দেখতে ভিড় করে বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন।


স্থানীয়রা জানায়, নদের কিনারা ঘেঁষে হাঁটু সমান পানির নিচ থেকে বেশ কয়েকদিন ধরে বুদ বুদ আকারে তেল জাতীয় পদার্থ উঠছে। আজ সকালে কিছুটা বেশি উঠতে থাকে। পানির ওপর ভেসে থাকা পদার্থটি দেখতে অনেকটা ডিজেলের মতো এবং এর গন্ধও ডিজেলের সঙ্গে মিল রয়েছে বলে স্থানীয়দের দাবি। বাঁশের খুঁটি বা লাঠি দিয়ে চাপ দিলে নিচ থেকে বেরিয়ে আসছে তেল জাতীয় পদার্থ।


ঘটনার খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম এবং পানি উন্নয়ন বোর্ডের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল খালেক। তিনি বলেন, ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আরও পর্যবেক্ষণের পর বিস্তারিত জানানো যাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ