ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

খালেদা জিয়ার মাল্টিপল ভিসা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মাল্টিপল ভিসা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে তার পরিবার। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ
  • আপলোড সময় : ২৯ জুলাই ২০২৫, দুপুর ১১:৮ সময়
  • আপডেট সময় : ২৯ জুলাই ২০২৫, দুপুর ১১:৮ সময়
খালেদা জিয়ার মাল্টিপল ভিসা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মাল্টিপল ভিসা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে তার পরিবার। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার সই করা চিঠিটি রবিবার (২৭ জুলাই) পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দফতরে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, চিকিৎসক টিমের পরামর্শক্রমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সে লক্ষ্যে তার এবং তার চার সফরসঙ্গীর জন্য নোট ভারবাল ইস্যু করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।



চিঠিতে যেসব নাম উল্লেখ রয়েছে:


১. বেগম খালেদা জিয়া


২. এ বি এম আবদুস সাত্তার (একান্ত সচিব)


৩. মো. মাসুদার রহমান


৪. ফাতেমা বেগম ও


৫. রুপা সিকদার


এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার বলেন, খালেদা জিয়ার লন্ডনের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তাই নতুন করে ১০ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করা হয়েছে। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়েছে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা