ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

ভাত খাওয়া নিয়ে বাকবিতণ্ডা, বড় ভাইয়ের ছুরিকাঘাতে নিহত ছোট ভাই

ঝিনাইদহের মহেশপুরে ভাত খাওয়া নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই জামাল হোসেনের (২১) মৃত্যু
  • আপলোড সময় : ২৮ জুলাই ২০২৫, বিকাল ৫:৩৯ সময়
  • আপডেট সময় : ২৮ জুলাই ২০২৫, বিকাল ৫:৩৯ সময়
ভাত খাওয়া নিয়ে বাকবিতণ্ডা, বড় ভাইয়ের ছুরিকাঘাতে নিহত ছোট ভাই ছবি : সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে ভাত খাওয়া নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই জামাল হোসেনের (২১) মৃত্যু হয়েছে।


সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার পলিয়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত জামাল মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।


স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য হযরত আলী জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভাত খাওয়া নিয়ে বড় ভাইয়ের সঙ্গে বিতর্কে জড়ান ছোট ভাই জামাল। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাই উজ্জল হাতে থাকা ছুরি দিয়ে জামালের বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।


মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অতি তুচ্ছ ঘটনা নিয়ে বড় ভাই উজ্জল হোসেনের সঙ্গে ছোট ভাই জামালের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে উজ্জল হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ছোট ভাই জামালের বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। জামালকে উদ্ধার করে নিকটস্থ ভৈরব বাজারের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু ঘটে।


ওসি আরও জানান, নিহত জামালের বড় ভাই উজ্জল একজন ঝালমুড়ি, পেয়ারা ও আমড়া বিক্রেতা। তার হাতে সব সময় ধারালো ছুরি থাকতো। ধারণা করা হচ্ছে, সেই ছুরি দিয়েই তিনি আঘাত করেছেন। ঘটনার পরপরই উজ্জল পালিয়ে গেছেন। বেলা ৩টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই