ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার

মহিউদ্দিন চৌধুরীর নামে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামকরণ

চট্টগ্রাম শহরের লালাখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষের দিকে। সব ঠিকঠাক থাকলে
  • আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৩, দুপুর ৪:২ সময়
  • আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৩, দুপুর ৪:২ সময়
মহিউদ্দিন চৌধুরীর নামে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামকরণ
চট্টগ্রাম শহরের লালাখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষের দিকে। সব ঠিকঠাক থাকলে আগামী অক্টোবের এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামকরণ হবে চট্টগ্রামে সিটি করপোরেশনের প্রয়াত মেয়র ও নগর আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ৪৫৮ তম বোর্ড সভায় সর্বস্মতিক্রমে নাম করণের বিষয়টি অনুমোদন দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সিডিএ বোর্ড মেম্বার অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী।

তিনি বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রয়াত মেয়র আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে নাম করণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের সভাপতিত্বে সংস্থাটির বোর্ড রুমে অনুষ্ঠিত সভায় বোর্ড মেম্বারদের মধ্যে জসিম উদ্দিন শাহ, ওমর ফারুক, স্থপতি আশিক ইমরান, মোহাম্মদ আলীশাহ, অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীসহ সিডিএর সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস