ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কিনছে বাংলাদেশ

পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দর-কষাকষির অংশ হিসেবে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের বিখ্যাত উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িংয়ের কাছ
  • আপলোড সময় : ২৭ জুলাই ২০২৫, বিকাল ৬:২ সময়
  • আপডেট সময় : ২৭ জুলাই ২০২৫, বিকাল ৬:২ সময়
শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দর-কষাকষির অংশ হিসেবে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের বিখ্যাত উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান।

তিনি জানান, বিমানগুলো পর্যায়ক্রমে সরবরাহ করা হবে এবং আগামী এক থেকে দুই বছরের মধ্যে কিছু বিমান বাংলাদেশে এসে পৌঁছাতে পারে। এর মাধ্যমে দেশের বিমান পরিবহন খাতে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

এ সময় বাণিজ্যসচিব আরও বলেন, পাল্টা শুল্ক ইস্যুতে নতুন করে আলোচনা করতে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আগামীকাল (সোমবার) যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবে। প্রতিনিধি দলে থাকবেন বাণিজ্য উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা ও বাণিজ্যসচিব নিজে। ২৯ ও ৩০ জুলাই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (USTR) অফিসে বৈঠক অনুষ্ঠিত হবে। ৩১ জুলাই আরও একটি আলোচনা সভার সম্ভাবনা রয়েছে।

শুল্ক আলোচনার বিষয়ে মাহবুবুর রহমান বলেন, “যুক্তরাষ্ট্রের দেওয়া খসড়া চুক্তির ভিত্তিতে আমরা দুই দফায় ওয়াশিংটনে সরাসরি এবং একাধিকবার অনলাইনে আলোচনা করেছি। ২৩ জুলাই চূড়ান্ত প্রস্তাবনা যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। এরপর নতুন করে সময় চেয়ে আমরা বৈঠকের অনুরোধ জানিয়েছিলাম, যা তারা গ্রহণ করেছে।”

বোয়িং ক্রয় নিয়ে তিনি বলেন, “বোয়িং কোম্পানি যুক্তরাষ্ট্র সরকারের অধীনে নয়। এটি একটি বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান। বাংলাদেশ ছাড়াও ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া বড় পরিসরে বোয়িং বিমান অর্ডার দিয়েছে। আমাদের দেশ অতিরিক্ত ১১টি নতুন বিমান যোগ করে মোট ২৫টি বোয়িং অর্ডার দিয়েছে, যা আগের ১৪টির সঙ্গে যুক্ত হয়েছে।”

এদিকে, যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির বিষয়ে একটি চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান বাণিজ্যসচিব। তিনি বলেন, “সরকারি ও বেসরকারি খাতে বাংলাদেশ বছরে প্রায় ৯ মিলিয়ন টন গম আমদানি করে। এবার যুক্তরাষ্ট্র থেকেই বড় অংশ আমদানি হবে। পাশাপাশি বেসরকারি পর্যায়ে সয়াবিন ও তুলা আমদানির কার্যক্রমও এগিয়ে চলছে।”

মাহবুবুর রহমান আরও বলেন, “যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী বাণিজ্যঘাটতি প্রায় ১.৩ ট্রিলিয়ন ডলার। এই ঘাটতি কমাতেই তারা বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করছে। আমাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই বিষয়টির সমাধান হবে বলে আমরা আশাবাদী। আশা করছি, ১ আগস্টের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে।”
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ