ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

জাতীয় ঐক্য কাজে লাগাতে পারলে দেশ উপকৃত হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই অভ্যুত্থানে পাওয়া জাতীয় ঐক্যকে সামনে রেখে জাতীয় সমস্যাগুলো সমাধানের দিকে
  • আপলোড সময় : ২৭ জুলাই ২০২৫, বিকাল ৫:৪১ সময়
  • আপডেট সময় : ২৭ জুলাই ২০২৫, বিকাল ৫:৪১ সময়
জাতীয় ঐক্য কাজে লাগাতে পারলে দেশ উপকৃত হবে: মির্জা ফখরুল ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই অভ্যুত্থানে পাওয়া জাতীয় ঐক্যকে সামনে রেখে জাতীয় সমস্যাগুলো সমাধানের দিকে এগিয়ে যেতে হবে। 

রবিবার (২৭ জুলাই) রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে পদ্মা ব্যারেজ এবং দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা নিয়ে সেমিনারে মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া অনেক আগেই দ্বিতীয় পদ্মা সেতুর কথা বলেছেন। দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজের প্রয়োজনীয়তা রয়েছে। তার জন্য দরকার রাজনৈতিক কমিটমেন্ট। তবে, জনগণের মধ্য থেকেও এর দাবি উঠতে হবে।



বর্তমানে দেশ ট্রানজিশন পিরিয়ডে আছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে একটি জাতীয় ঐক্য তৈরি হয়েছে, এটিকে কাজে লাগাতে পারলে দেশ উপকৃত হবে।


বিএনপি মহাসচিব বলেন, ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের মানুষ পারে সেটি ৭১ সালে প্রমাণিত হয়েছে। আবার ২৪ এ-ও প্রমাণিত হয়েছে। সংস্কার আগেই বিএনপি উপলব্ধি করেছে। বিএনপি ‘ভিশন টোয়েন্টি থার্টি’ দিয়েছে, তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। বিএনপি জনগণের প্রয়োজনীয়তা নিয়ে সচেতন। বিএনপি রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতার সাথে এগোচ্ছে বলেও জানান মির্জা ফখরুল। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ