ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাত্রাতিরিক্ত ভর্তি-টিউশন ফি, তবু টানা চার বছর বেড়েছে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী হেমন্ত এলো ধূসর বিবর্ণে, হিমেল হাওয়ায় জানুয়ারি-জুন প্রান্তিকে সিএসআর খাতে ব্যাংকগুলোর ব্যয় কমেছে পরীক্ষার্থীদের সঙ্গে ৮ থেকে ১০ লাখ টাকায় চুক্তি! সীমান্ত পেরিয়ে মাদকের চালান ট্রলারযোগে সারা দেশে ছড়িয়ে পড়ছে হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলসহ সুপারট্যাংকারে আগুন অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন সাবেক অতিরিক্ত সচিব, হাসপাতালে মৃত্যু মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ইউক্রেনে স্টারলিংক বন্ধের কথা অস্বীকার করলেন ট্রাম্প স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক

নয়া বাংলাদেশ- সংবিধানের জন্য রাজপথে এনসিপি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, বিচার সংস্কার, নতুন বাংলাদেশ ও নতুন সংবিধানের জন্য তার দল এনসিপি
  • আপলোড সময় : ২৬ জুলাই ২০২৫, সকাল ৯:১২ সময়
  • আপডেট সময় : ২৬ জুলাই ২০২৫, সকাল ৯:১২ সময়
নয়া বাংলাদেশ- সংবিধানের জন্য রাজপথে এনসিপি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, বিচার সংস্কার, নতুন বাংলাদেশ ও নতুন সংবিধানের জন্য তার দল এনসিপি রাজপথে নেমেছে।


শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত পদযাত্রা সমাবেশে তিনি এ কথা জানান।


সিলেট এনসিপির নতুন দুর্গ হবে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, সিলেট কেবল একটি প্রশাসনিক জেলা নয়, এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ উৎস। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান সিলেট সব সময় বুক চিতিয়ে লড়েছে বাংলাদেশের পক্ষে।


প্রবাসে সিলেটের মানুষের অবদানও তুলে ধরেন এনসিপি আহ্বায়ক। বলেছেন, লন্ডনে যারা বাংলাদেশকে তুলে ধরছেন, তাদের ঘামে আজ দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। আমরা সেই প্রবাসীদের ভোটাধিকার এবং নীতিনির্ধারণে অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।


এর আগে এনসিপির নেতারা জুলাই পদযাত্রায় অংশ নেন। পদযাত্রাটি চৌহাট্টা থেকে শুরু হয়ে রিকাবীবাজারসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা