ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

ইরাকের কুট শহরের হাইপারমার্কেটে ভয়াবহ আগুনে কমপক্ষে ৬০ জন নিহত

ইরাকের পূর্বাঞ্চলীয় কুট শহরের একটি হাইপারমার্কেট ও রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও
  • আপলোড সময় : ১৭ জুলাই ২০২৫, দুপুর ১২:৫৮ সময়
  • আপডেট সময় : ১৭ জুলাই ২০২৫, দুপুর ১২:৫৮ সময়
ইরাকের কুট শহরের হাইপারমার্কেটে ভয়াবহ আগুনে কমপক্ষে ৬০ জন নিহত
ইরাকের পূর্বাঞ্চলীয় কুট শহরের একটি হাইপারমার্কেট ও রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। এই মর্মান্তিক ঘটনার খবর নিশ্চিত করেছে শহরের স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় পুলিশ কর্মকর্তারা।

বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স-কে এক স্বাস্থ্য কর্মকর্তা বলেন, “আমরা এখন পর্যন্ত ৫৯ জনের মরদেহ শনাক্ত করেছি। তবে একটি দেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা সম্ভব হয়নি।”

কুট শহরের কর্মকর্তা আলি আল-মায়াহি বলেন, “কিছু মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে রয়েছে এবং উদ্ধার কাজ চলছে।”

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি পাঁচতলা ভবন দাউদাউ করে জ্বলছে এবং দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহি জানান, অগ্নিকাণ্ডের সময় অনেকে রেস্টুরেন্টে রাতের খাবার খাচ্ছিলেন এবং বাজার করছিলেন। কিছু মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

গভর্নর বলেন, “আমাদের ওপর এক ভয়াবহ ট্র্যাজেডি নেমে এসেছে।”
তিনি আরও জানান, ভবন মালিক ও শপিং মলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা