বুধবার (১৬ জুলাই) রাজধানীর উত্তরায় একটি গণমাধ্যমের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।
মেজর (অব.) হাফিজ বলেন, দীর্ঘ ১৬ বছর দেশের জনগণকে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত করেছে বিএনপিসহ রাজনৈতিক দলগুলো।
তিনি বলেন, দেশে আর আওয়ামী বৈশিষ্ট্যের রাজনীতি প্রতিষ্ঠিত হবে না।
আক্ষেপ করে হাফিজ উদ্দিন বলেন, একটি পক্ষ একাত্তরের মুক্তিযুদ্ধকে এখন ভুলিয়ে দেয়ার চেষ্টা করছে।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অনেক গণমাধ্যম প্রত্যাশিত সাংবাদিকতা করেনি৷ যদিও গণমাধ্যম এখনও চাপমুক্ত নয়।
তিনি বলেন, গণতন্ত্র এবং গণমাধ্যমকে হাতে হাত মিলিয়ে চলতে হয়৷ বিএনপি গত ১৬ বছর জনগণের হাতে বাংলাদেশের মালিকানা ফেরত দেয়ার রাজনীতি করেছে৷
রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পরস্পর পরস্পরের প্রতি সম্মান রেখে নতুন বাংলাদেশে রাজনীতি করা উচিত বলে মন্তব্য করে আমীর খসরু।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন