ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা: প্রধান আসামি নান্নু গ্রেপ্তার

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে নির্মমভাবে নিহত ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগ ওরফে লালচাঁদ (৩৯)
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৫, দুপুর ১১:৪৬ সময়
  • আপডেট সময় : ১৫ জুলাই ২০২৫, দুপুর ১১:৪৬ সময়
মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা: প্রধান আসামি নান্নু গ্রেপ্তার
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে নির্মমভাবে নিহত ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগ ওরফে লালচাঁদ (৩৯) হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ২টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল অভিযান চালিয়ে নান্নুকে আটক করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হত্যাকাণ্ডের ভিডিওতে দেখা যায়, চারজন ব্যক্তি ইট ও সিমেন্টের ব্লক দিয়ে সোহাগকে আঘাত করছেন। নান্নু তাদেরই একজন বলে শনাক্ত করা হয়েছে।

এ নিয়ে সোহাগ হত্যা মামলায় এখন পর্যন্ত মোট আটজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে রবিবার (১৩ জুলাই) নেত্রকোনা থেকে সজিব ও রাজিব নামের দুই ভাইকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ডে পাঠায়।

প্রসঙ্গত, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে প্রকাশ্যে একদল দুর্বৃত্ত সোহাগকে এলোপাতাড়িভাবে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে।

পরদিন ১০ জুলাই নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।

র‌্যাব জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?