ঢাকা | |

শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর লড়াই আজ

বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ আজ (রবিবার)। ডাম্বুলায় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। তিন ম্যাচ সিরিজে প্রথম ম্যাচে
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৫, সকাল ৯:৩৬ সময়
  • আপডেট সময় : ১৩ জুলাই ২০২৫, সকাল ৯:৩৬ সময়
শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর লড়াই আজ ছবি : সংগৃহীত

বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ আজ (রবিবার)। ডাম্বুলায় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। তিন ম্যাচ সিরিজে প্রথম ম্যাচে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে, ১-০’তে এগিয়ে লঙ্কানরা।

এদিকে, জয় পেলেই তিন ফরম্যাটেই সিরিজ জয় নিশ্চিত হবে শ্রীলঙ্কার। পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ঝড় তুলতে ব্যর্থ টাইগাররা ৫ উইকেটে ১৫৪ রানের সাদামাটা ইনিংস গড়ে। ব্যাটিং এখন দলের সবচেয়ে বড় সমস্যা।



প্রথম টি-টোয়েন্টিতে পারভেজ ইমন ও তানজিদ হাসান তামিম ৫ ওভারে ৪৬ রান তুলে ভালো শুরু করলেও, পরবর্তীতে সেই মোমেন্টাম ধরে রাখতে পারেনি। ১৫৫ রানের টার্গেট শ্রীলঙ্কার জন্য কঠিন কোন বিষয় ছিলো না, যা অনায়াসেই টপকে গেছে স্বাগতিক দল। বোলিংয়েও অসাধারণ কোন পারফরম্যান্স তুলে ধরতে পারছে না কেউ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ফুচকা খাওয়াকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষে বিয়ের অনুষ্ঠান পণ্ড

ফুচকা খাওয়াকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষে বিয়ের অনুষ্ঠান পণ্ড