ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ বছর আগে মেসির কোলের সেই শিশুই এবার তার প্রতিপক্ষ মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

আপনারা যে পথে হাঁটছেন এটা শেখ হাসিনার পথ: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বোমাবাজি করে, কয়েকজনকে আহত করে যারা বিএনপিকে দমানোর চেষ্টা করছে
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৫, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ১৩ জুলাই ২০২৫, সকাল ৯:৩৫ সময়
আপনারা যে পথে হাঁটছেন এটা শেখ হাসিনার পথ: রিজভী ছবি : সংগৃহীত

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বোমাবাজি করে, কয়েকজনকে আহত করে যারা বিএনপিকে দমানোর চেষ্টা করছে তারা শেখ হাসিনার পথেই হাঁটছেন। ককটেল মেরে কিংবা বোমাবাজি করে জাতীয়তাবাদী দল বিএনপিকে দমন করা যাবে না।

শনিবার (১২ জুলাই) রাতে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 



রিজভী বলেন, আপনারা যে পথে হাঁটছেন এটা শেখ হাসিনার পথ। তারা শেখ হাসিনার পথে হাঁটছে আর ভাবছে এই পথ সাকসেস। এই পথ যদি সাকসেস হতো তাহলে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যেতো।


তিনি আরও বলেন, বিএনপিকে দমন করা যায়নি। শত শত মামলা, বোমা মেরে কিংবা ককটেল মেরে বিএনপি নেতাকর্মীদের দমানো যায়নি। বিএনপিকে কেউ দমন করতে পারবেও না।


এর আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে দুষ্কৃতকারীরা এ বিস্ফোরণ ঘটায়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী  বলেন, দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনায় পরিবহন যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।


পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীনও বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা