ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা

গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলতে চাই, এত মানুষের জীবন
  • আপলোড সময় : ১২ জুলাই ২০২৫, দুপুর ৪:৩৯ সময়
  • আপডেট সময় : ১২ জুলাই ২০২৫, দুপুর ৪:৩৯ সময়
গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে: নাহিদ ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলতে চাই, এত মানুষের জীবন যাওয়ার পরও যদি তারা মনে করে, দেশ আগের বন্দোবস্তে ফিরে যাবে তাহলে বলে দিতে চাই গণঅভ্যুত্থান-এর শক্তি এখনো মাঠে আছে।


শনিবার (১২ জুলাই) দুপুরে জুলাই পদযাত্রা কর্মসূচির ১২তম দিনে সাতক্ষীরা আসিফ চত্বরে পথসভায় এসব কথা বলেন তিনি।


 

তিনি বলেন, ‘৫ আগস্ট আমরা জাতীয় সরকারের কথা বলেছিলাম, তারা সাড়া দেয়নি। দেশ সংস্কারে আমাদের দরজা খোলা আছে এখনো।’


নাহিদ আরও বলেন, ‘চাঁদাবাজদের ভয় পাওয়ার কারণ নেই। ছাত্র-জনতা হাসিনাকে ভয় পায়নি। ১৬ বছরের দুঃশাসনের অবসান ঘটিয়েছে। মানুষের অধিকার রক্ষায় আমাদের কাজ করতে হবে।’


এর আগে শনিবার দুপুর ১ টায় খুলনা থেকে গাড়িবহর সাতক্ষীরা পৌঁছায়। এসময় কুমিরা বাজার এলাকায় তাদের বরণ করে নেয়া হয়। পরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের আমতলা থেকে আসিফ চত্বর পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রা শেষে আসিফ চত্বরে পথসভায় অংশ নেন নাহিদ-হাসনাতসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা