ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার ‘মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে’ বৃষ্টিভেজা লর্ডসে থেমে থেমে খেলা, তবু এগিয়ে ইংল্যান্ড ধানমন্ডিতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ভাঙারি ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, সোহাগ হত্যাকাণ্ডে পাঁচজন গ্রেপ্তার

ঢাকার কোতোয়ালীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে নির্মমভাবে খুন হয়েছেন লাল চাঁন
  • আপলোড সময় : ১২ জুলাই ২০২৫, দুপুর ৩:৪৪ সময়
  • আপডেট সময় : ১২ জুলাই ২০২৫, দুপুর ৩:৪৪ সময়
ভাঙারি ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, সোহাগ হত্যাকাণ্ডে পাঁচজন গ্রেপ্তার
ঢাকার কোতোয়ালীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে নির্মমভাবে খুন হয়েছেন লাল চাঁন ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ী। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি পূর্বপরিকল্পিত সহিংসতা ছিল, যার পেছনে ছিল ব্যবসায়িক স্বার্থের সংঘাত।

শনিবার (১২ জুলাই) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দিন বলেন, গত ৯ জুলাই বিকেল ৫টা ৪০ থেকে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে। বেশ কয়েকজন ব্যক্তি সোহাগকে ঘিরে ধরে মারধর করে হত্যা করে। পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে দুজনকে আটক করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠায়।

ডিসি জসীম উদ্দিন জানান, ওই এলাকায় ভাঙারি ব্যবসা দীর্ঘদিন ধরে চালু রয়েছে। সোহাগ ও অভিযুক্তরা পূর্বে একসঙ্গে ব্যবসা করতেন। তবে অর্থনৈতিক লেনদেনের জটিলতা ও মালিকানা সংক্রান্ত বিরোধ থেকে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে।

তিনি আরও জানান, ঘটনার পরদিন, ১০ জুলাই, নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর-৭)। এরপর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তিনজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ এবং দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে জানতে চাইলে ডিসি বলেন, “আমরা অপরাধের প্রেক্ষিতে তদন্ত পরিচালনা করি, রাজনৈতিক পরিচয় মুখ্য নয়। তবে এখন পর্যন্ত নির্ভরযোগ্য উৎস থেকে তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।”

তিনি আরও বলেন, ঘটনাটি চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট নয় বলেই আপাতত তদন্তে উঠে এসেছে। এটি মূলত ব্যক্তিগত ও ব্যবসায়িক বিরোধের পরিণতি। তাছাড়া, পুলিশ ঘটনাস্থলে মাত্র ১০ মিনিটের মধ্যে পৌঁছে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে বলেও তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান উপস্থিত ছিলেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস