ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

এক রাতেই দেশের দুটি ভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)-এর গুলিতে প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি নাগরিক। নিহতদের
  • আপলোড সময় : ১২ জুলাই ২০২৫, দুপুর ১২:৪৮ সময়
  • আপডেট সময় : ১২ জুলাই ২০২৫, দুপুর ১২:৪৮ সময়
সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
এক রাতেই দেশের দুটি ভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)-এর গুলিতে প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি নাগরিক। নিহতদের একজন সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজারে এবং অপরজন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নিহত হন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বিজিবি কর্মকর্তারা। ঠাকুরগাঁও সীমান্তে নিহতের মরদেহ ভারতের প্রায় ২০০ গজ অভ্যন্তরে পড়ে আছে। ফেরত আনতে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, শুক্রবার রাতে দোয়ারা বাজার উপজেলার বাগানবাড়ি সীমান্ত এলাকায় শফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি বিএসএফের গুলিতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দোয়ারা বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত আনুমানিক আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শফিকুল ইসলাম সুনামগঞ্জের লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, শফিকুলসহ একটি দল সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে গরু আনতে গিয়েছিল। তখন বিএসএফের টহলদল তাদের লক্ষ্য করে গুলি চালায়। শফিকুলের বুকে গুলি লাগে।

বিজিবির পক্ষ থেকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির।

অন্যদিকে, শনিবার ভোরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন আসকর আলী (২৪)। তিনি দিনাজপুর জেলার হরিপুর উপজেলার জীবনপুর গ্রামের বাসিন্দা।

দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, ভোররাত চারটার দিকে আসকর আলীসহ কয়েকজন ভারতের ৩৫৩ নম্বর পিলার সংলগ্ন এলাকায় প্রবেশ করলে ভারতের কিষাণগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান আসকর। তার মরদেহ ভারতের প্রায় ২০০ গজ অভ্যন্তরে পড়ে আছে।

এ ঘটনায় সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিজিবি জানিয়েছে, মরদেহ ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। উভয়পক্ষই সীমান্তে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে।

সীমান্তে এমন প্রাণহানির ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। মানবাধিকার সংগঠনগুলো সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকার ও আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করেছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই