ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ ফেনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা শেষে দুপক্ষের সংঘর্ষ, জুতা ছোড়াছুড়ি হৃদয়ের কাছে রেকর্ড হারিয়ে খুশি তামিম, বললেন ‘অসাধারণ’ যাহা বলিতেছি সত্য বলিতেছি, সত্য বলিতেছি এবং সত্য বলিতেছি: সংসদে কৃষিমন্ত্রী ৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯ সংবাদ: সংসদে হাসনাত ২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাইয়ের সৌজন্য সাক্ষাৎ মাফিয়া ডনের স্ত্রী! নেটদুনিয়ায় ভাইরাল এআই সিরিজ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র রায়

নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।শনিবার (৫ জুলাই) রাজধানীতে
  • আপলোড সময় : ৫ জুলাই ২০২৫, দুপুর ৩:৪৯ সময়
  • আপডেট সময় : ৫ জুলাই ২০২৫, দুপুর ৩:৪৯ সময়
নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।


শনিবার (৫ জুলাই) রাজধানীতে ‘জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।



অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগের কার্যক্রমএখন নিষিদ্ধ। তাই এই সত্তাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা সহযোগিতা করছে, তারাও অপরাধী হিসেবে বিবেচিত হবে। তাদেরও আইনের আওতার আনার সুযোগ আছে।


তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যত ভিন্নমতই থাকুক, আওয়ামী লীগের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ। তাই ফ্যাসিস্ট ফিরে আসার কোনো শঙ্কা নেই।


সংবিধান নতুন করে লিখতে আপত্তি নেই জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, ‘সংবিধান লেখা যেতেই পারে। কিন্তু একইসঙ্গে মুক্তিযুদ্ধের রক্তের বিনিময়ে আমাদের ৭২-এর সংবিধান লেখা। আমি বিশ্বাস করি, এটি এখনও বিশ্বের ওয়ান অব দ্য ফাইনেস্ট কনস্টিটিউশন। বিতর্কিত সংশোধনীগুলো বাদ দিয়ে এটি আরও যুগোপযোগী করা সম্ভব।’


মব ইস্যু নিয়ে তিনি বলেন, এটা বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়। বরং, গত ১৭ বছরের ক্রোধ। তবে এই ক্রোধ সমীচীন নয়।


জুলাই বিপ্লবের মূল চেতনা বাংলাদেশের সুশাসন। দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই এর প্রধান লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি