ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা

বিএনপি মনে করে না যে তারা চিরকাল সরকারি দল থাকবে: এহসানুল হক মিলন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন
  • আপলোড সময় : ৩০ জুন ২০২৫, দুপুর ২:২৩ সময়
  • আপডেট সময় : ৩০ জুন ২০২৫, দুপুর ২:২৩ সময়
বিএনপি মনে করে না যে তারা চিরকাল সরকারি দল থাকবে: এহসানুল হক মিলন ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বিএনপি মনে করে না যে তারা চিরকাল সরকারি দল থাকবে। বরং দলটি চায়, সরকার ও বিরোধী, উভয় অবস্থানেই যেন একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো বিদ্যমান থাকে।

রবিবার এক আলোচনাসভায় তিনি বলেন, “গত ১৭ বছরে এই ফ্যাসিস্ট সরকারের সময়ে আমরা দেখেছি কীভাবে রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টা চালানো হয়েছে। আমরা সেই অপচেষ্টার ভিকটিম। এজন্যই ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র মেরামতের জন্য ২৯ দফা, পরবর্তীতে ৩১ দফা দেওয়া হয়েছে। এটি একটি পূর্ণাঙ্গ প্যাকেজ, যেখানে কাঠামোগত সংস্কারের রূপরেখা রয়েছে।”

তিনি বলেন, “আপনি যদি ধরেই নেন যে আগামী সরকার বিএনপি এবং বিএনপি কিভাবে আগামীতে গভমেন্ট হওয়ার পরে তাকে নড়বড়ে করা যায়, তার স্তম্ভগুলোকে, তার চেয়ারের খুঁটিগুলোকে একটু নরম করে দেওয়া যায়, সে হলে তো আগামী দিনে আপনার এই রাষ্ট্র আবারও ওই অস্থিতিশীল অবস্থায় যেতে পারে। সেই জায়গা থেকে বিএনপি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্দ্বিধায় স্বীকার করছে এবং মনে করে এসব সংস্কার সকলের স্বার্থে হওয়া দরকার।”

মিলন বলেন, “বিএনপি সরকারে ছিল, নিপীড়িতও হয়েছে। সেখান থেকে শিক্ষা নিয়ে বিএনপি চেক অ্যান্ড ব্যালেন্স ব্যবস্থা নিশ্চিত করতে চায়।”

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্ধৃতি টেনে বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশের স্বার্থে কোনো সিদ্ধান্ত আপাতভাবে অজনপ্রিয় হলেও দীর্ঘমেয়াদে তা জনপ্রিয় হবে।”

তিনি আরও বলেন, “আমরা দেখেছি, কেউ যদি ক্ষমতায় গিয়ে তা আঁকড়ে ধরতে চায় এবং ছাড়তে না চায়, তার পরিণতি কী হয়। কিন্তু বিএনপি কখনো এমন কিছু করেনি যে তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কখনো পালিয়ে যাননি, এমনকি ওয়ান-ইলেভেন কিংবা পরবর্তীতে সব নিপীড়নের সময়ও না।”

নারী সংরক্ষিত আসন ও আপার হাউস নিয়ে কিছু আপত্তির কথা স্বীকার করে মিলন বলেন, “বাংলাদেশের বাস্তবতায় আসনভিত্তিক আপার হাউস চালু করা হলে অনেক ছোট দল ভোট পেয়ে থেকেও প্রতিনিধিত্ব নাও পেতে পারে। সবকিছু বিবেচনায় একটি পূর্ণাঙ্গ প্যাকেজ তৈরি হয়েছে। ম্যাক্রো লেভেলে ৩১ দফা দেওয়া হয়েছে, এখন মাইক্রো লেভেলে প্রতিটি বিষয়ের খুঁটিনাটি যাচাই করা হচ্ছে।”
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা