ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক আজ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক আজ রোববার (২৭ জুন) অনুষ্ঠিত হবে। রাজধানীর
  • আপলোড সময় : ২৯ জুন ২০২৫, সকাল ৯:৫৭ সময়
  • আপডেট সময় : ২৯ জুন ২০২৫, সকাল ৯:৫৭ সময়
দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক আজ ছবি : সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক আজ রোববার (২৭ জুন) অনুষ্ঠিত হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল সাড়ে ১০টায় বৈঠকটি শুরু হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। সংস্কার প্রস্তাবের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আজ আলোচনা হবে।

সবশেষ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগে এনসিসি গঠনের প্রস্তাব থেকে সরে আসে ঐকমত্য কমিশন। এর পরিবর্তে ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’ নামে একটি কমিটি করার প্রস্তাব দেয়া হয়।

এই কমিটির ফলে নির্বাহী বিভাগের ক্ষমতা কমে যাবে উল্লেক করে তা গঠনে রাজি হয়নি বিএনপি। তবে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন এমন প্রস্তাবনায় সম্মতি জানিয়েছে দলটি।

এদিকে, সংবিধানের মূলনীতি প্রসঙ্গে দেয়া প্রস্তাবে বেশিরভাগ রাজনৈতিক দলই একমত। এছাড়া, সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তনের বিষয়েও রাজি অধিকাংশ দল।

প্রসঙ্গত, প্রথম দফায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, সিপিবি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এবি পার্টিসহ ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি অধিবেশনে আলোচনা করেছে ঐকমত্য কমিশন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই