ঢাকা | |

জাহাঙ্গীরনগরে আওয়ামীপন্থি সিনেটরদের ঠেকাতে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪২তম বার্ষিক সিনেট অধিবেশনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। ক্ষমতাচ্যুত সরকারের আওয়ামী লীগপন্থি সিনেটরদের
  • আপলোড সময় : ২৮ জুন ২০২৫, বিকাল ৫:২৩ সময়
  • আপডেট সময় : ২৮ জুন ২০২৫, বিকাল ৫:২৩ সময়
জাহাঙ্গীরনগরে আওয়ামীপন্থি সিনেটরদের ঠেকাতে বিক্ষোভ ছবি : সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪২তম বার্ষিক সিনেট অধিবেশনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। ক্ষমতাচ্যুত সরকারের আওয়ামী লীগপন্থি সিনেটরদের প্রবেশ ঠেকাতে বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৮ জুন) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলের প্রবেশপথে অবস্থান নেন আন্দোলনকারীরা।

ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও আধিপত্যবাদবিরোধী মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের সেখানে বিক্ষোভ করতে দেখা যায়। তারা ‘ফ্যাসিবাদের দোসররা হুঁশিয়ার’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই সিনেটে হবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শফিক-উর-রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক যুগল কৃষ্ণ দাস এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক নীগার সুলতানা সিনেট হলে প্রবেশ করলে শিক্ষার্থীরা তাদের উদ্দেশে স্লোগান দেন। একপর্যায়ে তারা হল ত্যাগ করেন।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জাবি শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব আহসান লাবিব বলেন, সিনেটের নামে আওয়ামী পুনর্বাসন আমরা মেনে নেব না। চিহ্নিত আওয়ামী দোসর ও গণঅভ্যুত্থানবিরোধীদের অংশগ্রহণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা কোনো পরিস্থিতিতেই তাদের প্রবেশ করতে দেবো না।

এদিকে, বিকেল ৩টায় সিনেট অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও, প্রায় সোয়া একঘণ্টা পরে বিকেল সোয়া ৪টায় অধিবেশন শুরু হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’