ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের, আহত ১৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।শুক্রবার (২৭
  • আপলোড সময় : ২৮ জুন ২০২৫, সকাল ৯:২৪ সময়
  • আপডেট সময় : ২৮ জুন ২০২৫, সকাল ৯:২৪ সময়
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের, আহত ১৫ ছবি : সংগৃহীত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ জুন) গভীর রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া হাইওয়ে থানা হতে ১ কিলোমিটার দূরে লন্ডন স্কুলের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর সদর উপজেলার মধুগ্রাম গ্রামের বজলুর রহমানের ছেলে জিল্লুর রহমান (৬৫), একই উপজেলার পাগলাদাহ গ্রামের মৃত ইনসান আলির ছেলে ডাক্তার জালাল। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পরে আরও দুইজন মারা গেছে। তারা হলেন- যশোর সদর উপজেলার হালিম (৫৫) ও বাসের হেলপার হাসিব (৩২)।

এছাড়া ১৫ জনকে যাত্রী আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেছে বলে জানান হাইওয়ে পুলিশ। 

হাসাড় হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, হামদান পরিবহন বাসটি যশোর জেলার নোয়াপাড়া হতে ঢাকার সোরহারর্দী উদ্যানে জনসভায় যাচ্ছিল।

এক্সপ্রেসেওয়েতে চলন্ত অবস্থায় একটি মিনি ট্রাক বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে বাসের ২ জন যাত্রী নিহত হন।

হাসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদির জিলানী সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক গাড়ি দুটি আটক আছে তবে চালক পালিয়ে গেছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?