ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির

সাকিবকে ছাড়িয়ে রেকর্ডের শীর্ষে মুমিনুল

বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন এক মাইলফলকের সাক্ষী হলেন মুমিনুল হক। লঙ্কানদের বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে
  • আপলোড সময় : ২৫ জুন ২০২৫, দুপুর ৩:৩ সময়
  • আপডেট সময় : ২৫ জুন ২০২৫, দুপুর ৩:৩ সময়
সাকিবকে ছাড়িয়ে রেকর্ডের শীর্ষে মুমিনুল ছবি : সংগৃহীত
বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন এক মাইলফলকের সাক্ষী হলেন মুমিনুল হক। লঙ্কানদের বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে নামার আগেই জানা ছিল মাত্র ১৯ রান করলেই সাকিব আল হাসানকে ছাড়িয়ে যাবেন টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়। ব্যাট হাতে ২১ রান করে আউট হওয়ার আগে সেই কাজটা সেরেই ফেললেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

সাকিবকে টপকে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন মুমিনুল। বর্তমানে তার রান সংখ্যা ৪ হাজার ৬১২। তার ওপরে রয়েছেন কেবল দুইজন। একজন হচ্ছেন তামিম ইকবাল, তিনি করেছেন ৫ হাজার ১৩৪ রান এবং অপরজন শীর্ষে থাকা মুশফিকুর রহিম ৬ হাজার ২৬৭ করে।

তবে ব্যক্তিগত অর্জনের দিনটিতে দলের প্রয়োজনে বড় ইনিংস খেলতে পারলেন না মুমিনুল। গল টেস্টে দুটি ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন মুমিনুল হক। সেই ধারা বজায় রেখেছেন তিনি কলম্বোতেও । উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েও শেষ রক্ষা হয়নি।

শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার করা ইনিংসের ১৭তম ওভারেই থেমে যায় মুমিনুলের ইনিংস। অফ স্টাম্পের বাইরের খাটো লেংথের বলে কাভার অঞ্চলে দাঁড়িয়ে থাকা বদলি ফিল্ডার পভন রত্নায়েকের হাতে সরাসরি ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ