ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

নির্বাচিত সরকার না থাকাতেই মব জাস্টিস হচ্ছে: মিন্টু

নির্ধারিত সময়েই নির্বাচন দেয়ার তাগিদ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, নির্বাচনের পরেও সংস্কার ও বিচার
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৫, দুপুর ১২:৫৯ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৫, দুপুর ১২:৫৯ সময়
নির্বাচিত সরকার না থাকাতেই মব জাস্টিস হচ্ছে: মিন্টু ছবি : সংগৃহীত
নির্ধারিত সময়েই নির্বাচন দেয়ার তাগিদ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, নির্বাচনের পরেও সংস্কার ও বিচার কাজ করা সম্ভব। নির্বাচিত সরকার না থাকাতেই মব জাস্টিস হচ্ছে।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর উত্তরায় আজমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আমির কমপ্লেক্সে বিএনপির ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, নির্বাচন বানচাল করতে সংস্কার ও বিচার নিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে। নির্বাচনের পরেও সংস্কার ও বিচার কাজ করা সম্ভব।

সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, দেশের উন্নয়নের স্বার্থে সব সময়ই সংস্কার প্রয়োজন। বিচারের কাজও আমাদের করতে হবে। কিন্তু এজন্য নির্বাচন দিতে বিলম্ব করা যাবে না। নির্ধারিত সময়েই নির্বাচন দেয়া উচিত।

আবদুল আউয়াল মিন্টু বলেন, নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয়; উন্নয়ন সম্ভব নয়। তাই দ্রুত নির্বাচন দিয়ে দেশের জনগণের প্রত্যাশা পূরণ করা উচিত।

মব জাস্টিস কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে তিনি বলেন, দেশে এখন নির্বাচন, সংস্কার, বিচার ও মব জাস্টিস-- এ নিয়েই আলোচনা-সমালোচনা হচ্ছে। নির্বাচিত সরকার না থাকাতেই মব জাস্টিস হচ্ছে। যারা এই মব জাস্টিসের সঙ্গে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’