ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবে ঢামেক শিক্ষার্থীরা

ছাত্রাবাস এবং একাডেমিক ভবন নির্মাণসহ পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করবে না ঢাকা মেডিকেল
  • আপলোড সময় : ২৩ জুন ২০২৫, দুপুর ৩:৪৩ সময়
  • আপডেট সময় : ২৩ জুন ২০২৫, দুপুর ৩:৪৩ সময়
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবে ঢামেক শিক্ষার্থীরা ছবি : সংগৃহীত
ছাত্রাবাস এবং একাডেমিক ভবন নির্মাণসহ পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করবে না ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (২৩ জুন) ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আব্দুল্লাহ আল নোমান বলেন, পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসেও ফিরবেন না তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে শিক্ষকরাও একমত জানিয়ে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক শহিদুল ইসলাম আকন্দ বলেন, শিক্ষার্থীদের জন্য শিগগিরই যেন আবাসিক ভবন নির্মাণ করা হয়। ঢাকা মেডিকেলের সংকট যেন দ্রুত কেটে যায়।

একাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেয়া হয়। তবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত হল ছাড়বে না বলে জানান শিক্ষার্থীরা।

শনিবার (২১ জুন) একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় মেডিকেল কলেজ রোববার (২২ জুন) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানানো হয়।

পাঁচ দফা দাবিগুলো হলো:

১. ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের জন্য দ্রুত সময়ের মধ্যে বাজেট পাস করতে হবে।
২. নতুন আবাসন ব্যবস্থা তৈরির আগ পর্যন্ত বসবাসের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হবে।
৩. নতুন আবাসন ও বিকল্প আবাসনের বাজেট আলাদাভাবে পাস করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।
৪. পুরনো একাডেমিক ভবনের ঝুঁকিপূর্ণ স্থাপনা পরিত্যক্ত ঘোষণা করে অন্যত্র স্থানান্তর এবং নতুন ভবনের জন্য বাজেট পাস করতে হবে।
৫. কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিনিধি নিযুক্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই