ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভোটে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা: তাহের বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের সামরিক সংঘাতের মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়: নরেন্দ্র মোদি হরমুজ প্রণালির কাছে ট্যাংকারে হামলা, নিহত ২ ভারতীয় তালাবদ্ধ অফিসের বারান্দায় বসে ছিলেন প্রতিমন্ত্রী, সেই ৩ কর্মকর্তাকে বদলি টাইম স্কেল পাওয়া সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড সুবিধার রায় বহাল ইরানে ১০৫টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: রেড ক্রিসেন্ট বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ উত্তর কোরিয়ার কোচ, সতর্ক ঋতুপর্ণাকে নিয়ে শুধু যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপের জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ যুক্তরাষ্ট্রকে কঠোর আঘাত না দেওয়া পর্যন্ত যুদ্ধ থেকে সরব না: ইরানিয়ান জেনারেল

ছয়টি প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে হাজির হচ্ছে এনসিপি

নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।রোববার (২২ জুন) আবেদন ফরম জমা দেওয়া
  • আপলোড সময় : ২২ জুন ২০২৫, দুপুর ১০:১৯ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৫, দুপুর ১০:১৯ সময়
ছয়টি প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে হাজির হচ্ছে এনসিপি ছবি : সংগৃহীত
নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২২ জুন) আবেদন ফরম জমা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন।

তিনি বলেন, আজ (রোববার) বিকেল ৩টায় নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জমা দিতে যাবে এনসিপির প্রতিনিধিদল।

এদিকে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ইসির আবেদন গ্রহণের শেষ দিনও আজ।

গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের দল এনসিপির আত্মপ্রকাশ হয় গত ২৮ মে। এর চার মাস পেরিয়ে গেলেও এখনও দলটি নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেনি। এ অবস্থায় ঐক্যমত কমিশনসহ সরকারের সঙ্গে বৈঠকে দলটির প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তোলে কিছু কিছু দল।

নতুন দলটির সদস্য সচিব জানিয়েছেন, নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সব শর্ত পূরণে সময় প্রয়োজন হয়। এমনকি জেলা-উপজেলায় কমিটি গঠনেরও প্রয়োজন হয়। এসব প্রক্রিয়া শেষ করে নিবন্ধনের জন্য আবেদন করতে যাচ্ছে এনসিপি।

সদস্য সচিব আখতার হোসেন বলেন, দলের জেলা-উপজেলা কমিটি, অফিস এবং সদস্য ফরমের যে বাধ্যবাধকতা রয়েছে, এনসিপি এগুলো সব পূরণ করেছে। আমরা আশাবাদী— নিবন্ধন জমা দেওয়ার জন্য যেসব শর্ত পূরণ করা দরকার, সেগুলো করতে পেরেছি।

নির্বাচনী প্রতীকের প্রশ্নে তিনি আরও বলেন, মূলত আমরা ৫ থেকে ৬টি প্রতীক ঠিক করেছি। আবেদন জমা দেওয়ার পরে গণমাধ্যমে সেটা প্রকাশ করতে চাই।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলেজ ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত, অভিযুক্ত পৌর সভাপতি

কলেজ ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত, অভিযুক্ত পৌর সভাপতি