ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার'

ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়

তেহরানের ওপরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস।ইরানের স্থানীয় সময় ভোর
  • আপলোড সময় : ১৯ জুন ২০২৫, সকাল ৯:১৪ সময়
  • আপডেট সময় : ১৯ জুন ২০২৫, সকাল ৯:১৪ সময়
ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছবি : সংগৃহীত
তেহরানের ওপরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস।

ইরানের স্থানীয় সময় ভোর ৪টার ঠিক আগে টেলিগ্রামে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এ সংক্রান্ত পোস্ট করেছে। খবর সিএনএনের।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে তেহরান এখন পর্যন্ত কেবল আত্মরক্ষামূলক পদক্ষেপ নিয়েছে।

ইরান শুধু আত্মরক্ষার জন্যই প্রতিক্রিয়া দেখাচ্ছে।

তিনি বলেন, আমাদের জনগণের বিরুদ্ধে ভয়াবহ আগ্রাসন হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত আমরা শুধু ইসরায়েলের হামলার জবাব দিয়েছি, তাদের সহযোগীদের নয়।

এ সময় বিশ্বকে এই যুদ্ধকে আরো বিস্তৃত করার ইসরায়েলি চেষ্টার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আরাঘচি বলেন, ইরান সম্মানের সঙ্গে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে এবং আগ্রাসীকে তার বড় ভুলের মূল্য চোকাতে বাধ্য করবে।

যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও ইরান কূটনৈতিক সমাধানে আগ্রহী বলেও জানান তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?