ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

আলিয়া ভাটের সাফল্যের রহস্য ফাঁস করলেন ওয়ামিকা গাব্বি

আলিয়া ভাট বলিউডে প্রবেশ করেছিলেন করণ জোহরের পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবি দিয়ে। এরপর ‘হাইওয়ে’, ‘রাজি’, ‘গাঙ্গুবাই’–এর
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৫, দুপুর ১১:৬ সময়
  • আপডেট সময় : ১৮ জুন ২০২৫, দুপুর ১১:৬ সময়
আলিয়া ভাটের সাফল্যের রহস্য ফাঁস করলেন ওয়ামিকা গাব্বি ছবি : সংগৃহীত
আলিয়া ভাট বলিউডে প্রবেশ করেছিলেন করণ জোহরের পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবি দিয়ে। এরপর ‘হাইওয়ে’, ‘রাজি’, ‘গাঙ্গুবাই’–এর মতো সফল সিনেমায় অভিনয় করে অল্প সময়েই জায়গা করে নেন দর্শকের হৃদয়ে। অনেকেই মনে করেন, আলিয়ার এই উত্থানের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন করণ জোহর।

এই বিষয়েই সম্প্রতি মজার ভঙ্গিতে মন্তব্য করলেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। নয়নদীপ রক্ষিতকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যদি আমাকে আলিয়ার থেকে কিছু চুরি করতে বলা হয়, আমি বলব করণ জোহরকে। কারণ, করণ আলিয়ার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম।’

তিনি আরও বলেন, ‘জীবনে এমন একজন থাকা দরকার, যিনি সবসময় সবদিক দিয়ে আপনাকে সমর্থন করবেন। করণ জোহর ঠিক তেমনই একজন মানুষ আলিয়ার জীবনে।’

ওয়ামিকার এই মন্তব্যে বলিউড মহলে আলোচনার ঝড় উঠেছে। অনেকেই এই কথা শুনে ঐশ্বরিয়া রাইয়ের পুরনো একটি সাক্ষাৎকারের কথা স্মরণ করছেন, যেখানে তিনিও আলিয়াকে করণের পক্ষপাত পাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

সাক্ষাৎকারে ওয়ামিকা আরও বলেন, তিনি আলিয়ার শুধু করণকেই নয়, অনন্যা পান্ডের ত্বক, কৃতি শ্যাননের উচ্চতা, কীর্তি সুরেশের নম্রতা, বরুণ ধাওয়ানের শক্তি এবং শাহরুখ খানের উত্তরাধিকারও ‘চুরি’ করতে চান—সবই অবশ্য মজার ছলেই।

তবে অনেকে মনে করছেন, আলিয়া যদি এই মন্তব্য শুনে থাকেন, হয়তো খুব একটা ভালো লাগবে না তার। আবার অনেকে বলছেন, করণ না হলেও, মহেশ ভাটের কন্যা হিসেবে আলিয়ার বলিউড যাত্রা ঠেকানো কঠিনই ছিল।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ