ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফুয়েল কার্ডের ছবির সঙ্গে অমিল থাকায় তরুণকে থাপ্পড় দিলেন ইউএনও অসৌজন্যমূলক আচরণ: আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ লেবানন-ইসরায়েলের নড়বড়ে যুদ্ধবিরতির মেয়াদ আরও এক মাস বাড়ানোর প্রস্তাব ঢাকা থেকে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী যাচ্ছে ইরানে দেশের দুই বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ ভুয়া ভোট ও সংঘর্ষের মধ্য দিয়ে চলছে পশ্চিমবঙ্গের ভোটগ্রহণ জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার ঘটনায় ‘নলা কাশেম’ গ্রেপ্তার ডেটিং সাইটে ‘সুগার ড্যাডি’ খুঁজছেন ট্রাম্প প্রশাসন কর্মকর্তা

খামেনির শেষ সাদ্দামের মতো হতে পারে: ইসরায়েলি মন্ত্রী

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া বন্ধ না হলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ইরাকের ক্ষমতাচ্যুত শাসক সাদ্দাম হোসেনের
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৫, সকাল ৯:১৩ সময়
  • আপডেট সময় : ১৮ জুন ২০২৫, সকাল ৯:১৩ সময়
খামেনির শেষ সাদ্দামের মতো হতে পারে: ইসরায়েলি মন্ত্রী ছবি : সংগৃহীত
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া বন্ধ না হলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ইরাকের ক্ষমতাচ্যুত শাসক সাদ্দাম হোসেনের মতোই ভাগ্য বরণ করতে হতে পারে।

মঙ্গলবার এই হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, “ইরানের একনায়ককে সতর্ক করছি—ইসরায়েলের নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া এবং যুদ্ধাপরাধ চালিয়ে গেলে তার পরিণতি ভয়াবহ হতে পারে।”

সাদ্দামের ফাঁসির ঘটনার দিকে ইঙ্গিত করে কাটজ বলেন, “তার (খামেনি) মনে রাখা উচিত, ইসরায়েলের বিরুদ্ধে একই পথ বেছে নিয়ে ইরানের প্রতিবেশী দেশের একনায়কের কী পরিণতি হয়েছিল।”

২০০৩ সালে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন অভিযানে ক্ষমতাচ্যুত হন ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। ৯ মাস আত্মগোপনে থাকার পর ইরাকের তিকরিত নগরীতে তিনি ধরা পড়েন।

তাকে আটক করে মার্কিন বাহিনী। পরে যুক্তরাষ্ট্র-সমর্থিত ইরাকি আদালতে দীর্ঘ শুনানির পর মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হন তিনি। ২০০৬ সালে ফাঁসিতে ঝুঁলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সেই দৃশ্য ছড়িয়ে পড়েছিল অনলাইনে। ওই ইতিহাসের দৃষ্টান্ত টেনেই এবার ইরানের সর্বোচ্চ নেতার ওপর চাপ বাড়াল ইসরায়েল।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি

রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি