ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

বাংলাদেশে আওয়ামী লীগ নেই : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ নেই। দলটির নেতারা টাকা-পয়সা চুরি করে বিদেশে পালিয়ে
  • আপলোড সময় : ১৭ জুন ২০২৫, দুপুর ১২:২৪ সময়
  • আপডেট সময় : ১৭ জুন ২০২৫, দুপুর ১২:২৪ সময়
বাংলাদেশে আওয়ামী লীগ নেই : প্রেস সচিব ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ নেই। দলটির নেতারা টাকা-পয়সা চুরি করে বিদেশে পালিয়ে গেছে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের কোন মিছিল নাই, কেউ কেউ অন্য দলে যোগ দিয়েছে।

দলটির নেতারা বিদেশে চলে গেছে টাকা-পয়সা চুরি করে। সেখানে বসে অনলাইনে একটু হম্বিতম্বি করছে যে এইটা করব, ওইটা করব। তিনি বলেন, এত বড় একটা হত্যাযজ্ঞের পর, প্রায় ১৬ বছরের অপশাসন যেখানে খুন, গুম, দুর্নীতির রাজত্ব কায়েম করার পর, তাদের প্রতি মানুষের সহানুভূতি নেই। তাদের সমর্থন করার মানুষ আর নেই।

তিনি আরো বলেন, জুলাই-আগস্টসহ শেখ হাসিনা যে হত্যাকাণ্ডগুলো করেছে এবং তার নেতৃত্বে যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচার করা এই সরকারের প্রধান কাজ। সেই বিচারকাজ শুরু হয়েছে, আশা করি দ্রুত সময়ের মধ্যে আমরা এটা করতে পারব।

আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে প্রেস সচিব বলেন, আপনি তো দেখতেই পাচ্ছেন যে, ওরা কত ডাকছে— এই আসো, মিছিল করো, একটা-দুইটা ছেলে দুই একটা কথা বলে। এতো বড় নাকি তাদের দল কিন্তু দেখেন সারা বাংলাদেশে তাদের কোনো মিছিল নাই।

পুরো দলটাই বিদেশে চলে গেছে। টাকা-পয়সা চুরি করে দলের সবাই বিদেশে চলে গেছে। মানুষের কাছে এই দলটি আর থাকবে কিনা আমার সন্দেহ আছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ