ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বৃষ্টিভেজা লর্ডসে থেমে থেমে খেলা, তবু এগিয়ে ইংল্যান্ড ধানমন্ডিতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু নেপালে বন্যায় ভেসে এলো ব্যাংকের লকার, এরপর শুরু হয় লুটপাট গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জে যাবে নতুন মেট্রোরেল মেসির হালি ও ক্যাসেমিরোর অভিষেক গোলে প্রতিপক্ষকে ৭-১ ব্যবধানে ওড়াল ইন্টার মায়ামি জিম্বাবুয়েতে মিনিবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২৭ ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তিশা নেপাল-চীনে ভয়াবহ বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা যুদ্ধের খরচ নিয়ে মিথ্যা বলছে যুক্তরাষ্ট্র: গালিবাফ

বিশ্ববাজারে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

ইরান ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা বাড়ায় জ্বালানি সরবরাহ
  • আপলোড সময় : ১৬ জুন ২০২৫, দুপুর ১২:৫৩ সময়
  • আপডেট সময় : ১৬ জুন ২০২৫, দুপুর ১২:৫৩ সময়
বিশ্ববাজারে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম ছবি : সংগৃহীত
ইরান ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা বাড়ায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কায় তেলের দাম আরও চড়া হতে শুরু করেছে।

সোমবার (১৬ জুন) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সকালে ব্রেন্ট ক্রুডের দাম ৬৪ সেন্ট বা শূন্য দশমিক ৮৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৮৭ ডলারে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৭৬ সেন্ট বা ১ দশমিক ০৪ শতাংশ বেড়ে হয়েছে ৭৩ দশমিক ৭৪ ডলার।

এমনকি দিনের শুরুতে প্রতি ব্যারেলে দাম চার ডলার পর্যন্ত বেড়ে গিয়েছিল। এর আগে শুক্রবার (১৩ জুন) উভয় সূচকেই সাত শতাংশ দাম বেড়ে জানুয়ারির পর থেকে সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল।

সোমবার ইরান সরাসরি ইসরাইলের তেলআবিব ও হাইফা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। আর এই ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে চলতি সপ্তাহের জি৭ সম্মেলনে এই ইস্যু বড়ভাবে আলোচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

রোববারও উভয় দেশের পাল্টাপাল্টি হামলায় বেসামরিক লোক হতাহতের ঘটনা ঘটেছে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে, এই সংঘাত হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। কারণ, এই নৌপথ দিয়েই বিশ্ববাজারে সরবরাহ হয় দৈনিক প্রায় ১৮ থেকে ১৯ মিলিয়ন ব্যারেল তেল, যা বিশ্বের মোট ব্যবহারের এক-পঞ্চমাংশ। এই পথের ওপর নির্ভরশীল এশিয়া, ইউরোপ এমনকি যুক্তরাষ্ট্রও।

ফুজিটোমি সিকিউরিটিজের বিশ্লেষক তোশিতাকা তাজাওয়া বলেন, ‘চলমান ইসরাইল-ইরান সংঘাতের কারণে বাজারে তেল কেনাবেচা শুরু হয়েছে, কারণ এর কোনও দ্রুত সমাধান দেখা যাচ্ছে না। তবে শুক্রবার যেমন দাম বাড়লেও অতিরিক্ত প্রতিক্রিয়ায় কিছু বিক্রি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইসরাইলের হামলার কারণে ইরানের তেল উৎপাদনে সমস্যা হতে পারে, তবে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তেলের দাম অনেক বেশি বেড়ে যেতে পারে।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস