ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

শান্তির জন্য ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করার আহ্বান হোয়াইট হাউসের

শান্তি অর্জনের জন্য ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি “ত্যাগ” করার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন,
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৫, সকাল ৯:৩৬ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৫, সকাল ৯:৩৬ সময়
শান্তির জন্য ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করার আহ্বান হোয়াইট হাউসের ছবি : সংগৃহীত
শান্তি অর্জনের জন্য ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি “ত্যাগ” করার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, তেহরান যদি পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধে প্রস্তুত হয়, তবে এখনও শান্তিপূর্ণ সমাধানের সুযোগ রয়েছে।

রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, ইসরায়েল-ইরান যুদ্ধ পরিস্থিতি যখন দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে, ঠিক সেই সময় হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা শনিবার বলেছেন, তেহরান যদি পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধে প্রস্তুত হয়, তবে এখনও শান্তিপূর্ণ সমাধানের সুযোগ রয়েছে।

তুরস্কের আনাদোলু সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে ওই মার্কিন কর্মকর্তা বলেন: “আজ যা ঘটছে তা আর ঠেকানো যাবে না। কিন্তু আমরা এখনও একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর সম্ভাবনা ধরে রাখছি — যদি ইরান আলোচনায় আগ্রহ দেখায়।”

তিনি আরও বলেন, “শান্তি অর্জনের সবচেয়ে দ্রুত পথ হলো— ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুরোপুরি পরিত্যাগ করা।”

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনা বাতিল হয়ে গেছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী একথা জানিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত রোববারের পরোক্ষ পারমাণবিক আলোচনা বাতিল হয়েছে। ষষ্ঠ দফার এই বৈঠক ওমানের রাজধানী মাসকাটে হওয়ার কথা ছিল।

এর আগে গত শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালায় এবং ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করে। এই ঘটনার পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ইরানকে সতর্ক করে বলেছেন, “আরও হামলা এড়াতে হলে ইরানকে পরমাণু চুক্তি মেনে নিতে হবে।”
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা