ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার ‘মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে’ বৃষ্টিভেজা লর্ডসে থেমে থেমে খেলা, তবু এগিয়ে ইংল্যান্ড ধানমন্ডিতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলীকে (৭০) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।আজ শনিবার (১৪ জুন)
  • আপলোড সময় : ১৪ জুন ২০২৫, দুপুর ৪:৪৮ সময়
  • আপডেট সময় : ১৪ জুন ২০২৫, দুপুর ৪:৪৮ সময়
আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ ছবি : সংগৃহীত
খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলীকে (৭০) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আজ শনিবার (১৪ জুন) দুপুরে মহানগরীর ফুলবাড়ী গেট বাজারে সাধারণ জনতা গণধোলাই দিয়ে তাকে খানজাহান আলী থানায় সোপর্দ করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর বেগ লিয়াকত আলী গা-ঢাকা দেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। যার মধ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা রয়েছে। তার অত্যাচারে অতিষ্ঠ ছিলেন ব্যবসায়ীসহ স্থানীয় লোকজন। সম্প্রতি একটি মামলায় তিনি জেল খেটে জামিনে বের হয়েছেন। ফুলবাড়ী গেট বাজারে এলে তার অত্যাচারে অতিষ্ঠ লোকজন তাকে ঘিরে ফেলে এবং গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মাটিতে বসা বেগ লিয়াকত আলীর জামার কলার ধরে আছেন এক ব্যক্তি। অন্যরা তাকে ঘিরে ধরে বিভিন্ন সময় স্থানীয়দের ওপর বেগ লিয়াকতের চালানো নির্যাতনের বর্ণনা দিয়ে গালাগাল করছেন। কয়েকজন তাকে শারীরিকভাবে আঘাত করেন। এ সময় মধ্য বয়স্ক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আমার বুড়ো বাপকেও তুই ছাড়িসনি। ‌তাকেও মারতে গেছিস।’

খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, বেগ লিয়াকত আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। শনিবার ১টার দিকে স্থানীয়রা পুলিশে খবর দেন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে তাকে গ্রেফতার দেখানো হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস