ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন ডাকসুর জুলাই জাদুঘর পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা আসামিকে আদালত চত্বরে গণপিটুনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের গাভাস্কার-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে: সারজিস আলম প্রতিদিন পাঁচ ঘণ্টা করে লোডশেডিং থাকবে বুয়েটে স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল পুলিশের দুই ডিআইজিকে এনএসআইয়ে বদলি রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ ক্রমান্বয়ে কেটে ফেলা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ ক্রমান্বয়ে কেটে ফেলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম
  • আপলোড সময় : ১২ জুন ২০২৫, দুপুর ৩:৫১ সময়
  • আপডেট সময় : ১২ জুন ২০২৫, দুপুর ৩:৫১ সময়
ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ ক্রমান্বয়ে কেটে ফেলা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি : সংগৃহীত
ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ ক্রমান্বয়ে কেটে ফেলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ইন্সপেকশনে দিয়ে দিয়েছি। ইউক্যালিপটাস ও আকাশমনিগাছের চারাও পাওয়া যাবে না।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌর শহরের মাধখলা এলাকায় তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামার পরিদর্শন শেষে উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, এই জায়গাটা (তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামার) যেন কোনোভাবেই পতিত অবস্থায় না থাকে, এগুলো দেখা দরকার। তাদের রিসার্চ আছে। অনেক জায়গায় তারা (কর্মকর্তারা) খুব ভালো করছে। তাদের রিসার্চ অবশ্যই ভালো। তুলা উৎপাদন ও বীজ দুটোতেই ভালো করতে হবে।

তুলা চাষকে কৃষকের জন্য লাভজনক করার আহবান জানিয়ে তিনি বলেন, এবার এটাকে (তুলা) কৃষি পণ্য হিসেবে গণ্য করা হয়েছে। কৃষকরা ওইটাই চাইবে যেখানে তার প্রফিট (লাভ) হয়। তুলাকে যদি আপনি (সংশ্লিষ্ট কর্মকর্তা) কৃষকের জন্য লাভজনক করতে পারেন, তাহলে সে চাষ করবে। তা নাহলে (চাষ) করবে না।

এ সময় অন্যান্যের সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মো. যাবের সাদেক, গাজীপুর কৃষি অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম প্রমুখ।

এর আগে উপদেষ্টা সালনা হাইওয়ে থানা উপস্থিতি পরিদর্শন করেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প