ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

মোদিকে নেতানিয়াহুর কম দামি সংস্করণ বলে ব্যঙ্গ করলেন বিলাওয়াল ভুট্টো

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ‘টেমু সংস্করণ’
  • আপলোড সময় : ৪ জুন ২০২৫, দুপুর ৩:২৭ সময়
  • আপডেট সময় : ৪ জুন ২০২৫, দুপুর ৩:২৭ সময়
মোদিকে নেতানিয়াহুর কম দামি সংস্করণ বলে ব্যঙ্গ করলেন বিলাওয়াল ভুট্টো ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ‘টেমু সংস্করণ’ বলে ব্যঙ্গ করেছেন। জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি মোদিকে ‘কাশ্মিরের কসাই’ হিসেবে আখ্যায়িত করেন।

বিলাওয়াল বলেন, মোদি হচ্ছেন নেতানিয়াহুর মতো, তবে কমদামি বা নিম্নমানের সংস্করণ — যেমন চীনের জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস টেমুতে পাওয়া যায়। তিনি ভারতের প্রতি আহ্বান জানান, যেন তারা নেতানিয়াহুর নেতিবাচক নীতির অনুসরণ থেকে বিরত থাকে।

তিনি আরও অভিযোগ করেন, ভারত ইসরায়েলের কড়া ও দমনমূলক নীতির অনুসরণ করছে এবং মোদি কাশ্মিরের পাশাপাশি সিন্ধু উপত্যকাতেও একই রকম দমননীতি চালাচ্ছেন।

সংবাদ সম্মেলনে বিলাওয়াল বলেন, পাকিস্তান ও ভারতের গোয়েন্দা সংস্থা ‘আইএসআই’ ও ‘র’ যদি একসাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করে, তাহলে দক্ষিণ এশিয়ায় সন্ত্রাস উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব হবে। তিনি পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে সংঘাতের আশঙ্কা তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

বিলাওয়াল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যস্থতার প্রসঙ্গ টেনে বলেন, গত মাসে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় যা ‘শুধু সূচনা’ মাত্র।

তিনি বলেন, সংলাপ ও কূটনৈতিক পথই দুই দেশের জন্য টেকসই সমাধান এবং পাকিস্তান এখনো সন্ত্রাসবিরোধী ইস্যুতে ভারতের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

বিলাওয়াল আরও জানান, যদি ভারত পাকিস্তানের পানির প্রবাহ বন্ধ করার হুমকি দেয়, তা জাতিসংঘ সনদের লঙ্ঘন হবে এবং পাকিস্তান তা সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে গ্রহণ করবে। তিনি বলেন, ২০ কোটি মানুষের পানি বন্ধ করার হুমকি একটি বিপজ্জনক ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী কাজ।

সংবাদ সম্মেলনের আগে পাকিস্তানি প্রতিনিধি দল জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতি ক্যারোলিন রডরিগেজ-বার্কেটের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের একতরফা আগ্রাসন ইস্যু উত্থাপন করে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই