ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

৩৭ বছরেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা

ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের জনপ্রিয় এক টেলিভিশন অভিনেতার মৃত্যু হয়েছে। ক্যান্সারের সঙ্গে চলছিল লড়াই, এবার হার মানতে হলো।
  • আপলোড সময় : ৩ জুন ২০২৫, দুপুর ৪:২৫ সময়
  • আপডেট সময় : ৩ জুন ২০২৫, দুপুর ৪:২৫ সময়
৩৭ বছরেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা ছবি : সংগৃহীত
ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের জনপ্রিয় এক টেলিভিশন অভিনেতার মৃত্যু হয়েছে। ক্যান্সারের সঙ্গে চলছিল লড়াই, এবার হার মানতে হলো। মাত্র ৩৭ বছরেই মৃত্যু হলো অভিনেতা বিভু রাঘবের। ‘নিশা অউর উসকে কাজিনস’ ধারাবাহিকের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন এই বিভু রাঘবে।

চতুর্থ স্টেজের কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই চলছিল তাঁর। লড়াই থামল এবার। অভিনেতা বিভু রাঘবের আসল নাম বৈভব কুমার সিং রাঘবে। ২ জুন মুম্বাইতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল। ২০২২ সালে তাঁর কোলন ক্যান্সার ধরা পড়ে। তাঁর নিকট বন্ধুরা, অদ্বৈত মালিক ও সৌম্য টন্ডন সামাজিক মাধ্যমে তাঁর মৃত্যুর খবর জানান সবার আগে, এমনকি তাঁর শেষকৃত্যের কথাও জানিয়েছেন তারা।

আজ ৩ জুন তাঁকে শেষবারের মতো দেখা যাবে সাড়ে ১২টা থেকে। এরপর দুপুর ১টার সময় মুম্বাইয়ের যোগেশ্বরী ওয়েস্ট, ধ্যানেশ্বর নগরের ১১ নম্বর রিলিফ রোড থেকে একটি শোকমিছিল বেরোবে তাঁর শবদেহকে সঙ্গে করে। অদ্বৈত মালিক তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শোকবার্তা জানিয়ে লেখেন, 'সবথেকে পবিত্র প্রাণ, শক্তি ও ইতিবাচকতার মূর্ত প্রতীক। তাঁর হাসি যে কোনও ঘরকে আলোকিত করতে পারত, আর তাঁর উপস্থিতি সবকিছুকে আরও ভাল করে তুলেছিল। তিনি অতুলনীয় করুণার সঙ্গে জীবনের মুখোমুখি হয়েছিলেন। এমন এক ভালবাসার সম্পদ তিনি রেখে গিয়েছেন, যা কখনও ম্লান হবে না।

অভিনেত্রী সিম্পল কৌলও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বিভু রাঘবের মৃত্যুতে শোক প্রকাশ করে বিভুর একটি ছবি শেয়ার করে লেখেন, 'তোমাকে আমরা খুবই মিস করব প্রিয় বন্ধু বিভু, তোমার জন্য ভালবাসার উৎসারিত আলো এবং অনেক আনন্দের ডালি রইল' করণবীর মেহেরা সমাজমাধ্যমে লেখেন, 'শান্তিতে ঘুমাও ভাই। খুব তাড়াতাড়ি চলে গেলে'।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ