ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

সম্মান রক্ষায় প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকতে হবে: সালাহউদ্দিন

ইতোমধ্যেই বিএনপির জেষ্ঠ্য নেতাদের অনেকের বক্তব্যেই স্পষ্ট হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি ক্ষোভ।
  • আপলোড সময় : ৩ জুন ২০২৫, দুপুর ৩:৩৮ সময়
  • আপডেট সময় : ৩ জুন ২০২৫, দুপুর ৩:৩৮ সময়
সম্মান রক্ষায় প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকতে হবে: সালাহউদ্দিন ছবি : সংগৃহীত
ইতোমধ্যেই বিএনপির জেষ্ঠ্য নেতাদের অনেকের বক্তব্যেই স্পষ্ট হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি ক্ষোভ। বারবার নির্বাচনের রোডম্যাপের দাবি জানানো বিএনপিকে খালি হাতে ফেরার পাশাপাশি জাপান সফরে নির্বাচন ঘিরে বিএনপিকে নিয়ে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত দলটি। তাই প্রকাশ্যে দলের নেতাদের বক্তব্যে উত্তাপ ছড়াচ্ছে মুহাম্মদ ইউনূস প্রসঙ্গ।

রাজনীতি বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের প্রতি চাপ প্রয়োগেরই কৌশল, বিএনপি নেতাদের এমন অবস্থান। কিন্তু এমন তিক্ত সম্পর্ক কি জরুরি ছিল?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ বলেছেন, এই যে সরকারের বিরুদ্ধে চাপ দেয়া হচ্ছে, সেই চাপের একটা প্রকাশই ঘটছে নানা বক্তৃতায়, তার বিরুদ্ধে নানা রকম শক্ত কথা বলে। সুতরাং এটা তো বিএনপির যে চাপের কৌশল, সেটারই অংশ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের যে পর্যায়ের নেতৃত্ব যেভাবেই কথা বলেন না কেন, অতি অবশ্যই রাজনৈতিক শিষ্টাচার মেনটেইন করে কথা বলা উচিত। আমরা প্রধান উপদেষ্টাকে সম্মান করি। উনার সম্মান অক্ষুণ্ন থাকুক, সেজন্যই আমরা বারবারে উনাকে তাগাদা দিয়েছি— আপনার সম্মানে আঘাত লাগে সে রকম কোনও কর্মকাণ্ড যেন সরকারের কর্মকাণ্ডে দৃশ্যমান না হয়।

বিএনপি নেতাদের বক্তব্যের সঙ্গে মুহাম্মদ ইউনূসের প্রতি আওয়ামী লীগ সরকারের আচরণ আর বক্তব্যের তুলনাও করেন কেউ কেউ।

রাজনীতি বিশ্লেষক সাব্বির আহমদ মনে করেন, রাজনৈতিক দলকে উপেক্ষা করার প্রবণতা থেকে বের না হলে এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে প্রধান উপদেষ্টাকে নিয়ে আলোচনা সমালোচনা বাড়তেই থাকবে।

আর সালাহউদ্দিন আহমদের মতে, দল নিরপেক্ষ থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে। তিনি বলেছেন, আপনি (প্রধান উপদেষ্টা) নিরপেক্ষ নন অথবা আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষতা হারিয়েছে অথবা আপনি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কোনও পক্ষপাতিত্ব করছেন এ রকম কোনও কিছু যেন দৃশ্যমান না হয়। এই কলঙ্ক তিলক নীতি চাই না যে বাংলাদেশের নিরপেক্ষ সরকার পক্ষপাতিত্ব করেছে।

ড. সাব্বির আহমেদ বলেন, দৃশ্যত মনে হয় যে উনি খুব ডায়ালগে বিশ্বাস করেন, কিন্তু সাধারণত আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক দলকে উনি গুরুত্ব দিতে চান না। বাট তিনি তার নিজস্ব একটা দলকে আবার তার পক্ষে রাখতে চান। উনি উনি অনেক কিছু অর্জন করেছিলেন, কিন্তু অনেক কিছু উনি লসও করে ফেললেন। দ্রুত লস করে ফেললেন।

উল্লেখ করার মতো বিষয় হলো, ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে পূর্ণ সমর্থন ছিল বিএনপির। কিন্তু সেই সমর্থনে দিনে দিনে ভাটা পড়ছে বলেই সাম্প্রতিক নানা আলাপ ও কাজকর্মে তা স্পষ্ট হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের