ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এন্টারপ্রেনিয়ার মিডল ইস্টের আন্তর্জাতিক পুরস্কার পেল ফান্ডেডনেক্সট বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ হারের পর লিটন বললেন, ‘আমরা অনেক দিন রুমে বসে ছিলাম’ বিএনপির পায়ের নিচে আর মাটি নাই: ডাকসু ভিপি পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা বাংলাদেশের আজ ইন্দোনেশিয়া পরীক্ষা গাইবান্ধায় দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাই মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা, চার মামলায় আসামি এক হাজার, গ্রেপ্তার ২৬ আম্মার ছিলেন শিবিরের ‘সাথী’, বহিষ্কার হন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে

যানজট নিরসনে শৃঙ্খলা ফেরাতে সড়কে সেনাবাহিনী

ঈদুল আজহা সামনে রেখে যান চলাচল বেড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। তবে যানজট নিয়ন্ত্রণে পুলিশের পরিবর্তে সক্রিয় দেখা গেছে সেনাবাহিনী
  • আপলোড সময় : ১ জুন ২০২৫, দুপুর ১০:২৪ সময়
  • আপডেট সময় : ১ জুন ২০২৫, দুপুর ১০:২৪ সময়
যানজট নিরসনে শৃঙ্খলা ফেরাতে সড়কে সেনাবাহিনী ছবি : সংগৃহীত
ঈদুল আজহা সামনে রেখে যান চলাচল বেড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। তবে যানজট নিয়ন্ত্রণে পুলিশের পরিবর্তে সক্রিয় দেখা গেছে সেনাবাহিনী সদস্যদের।

রোববার (১ জুন) সকাল থেকে মহাসড়কে এমন চিত্র দেখা গেছে। সকাল সাড়ে আটটা পর্যন্ত মহাসড়কে কোনো পুলিশ সদস্যের উপস্থিতি না থাকলেও সেনাসদস্যরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন। 

চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানজট নিয়ন্ত্রণে রাখতেও সেনাসদস্যদের তৎপর দেখা যায়। ঈদ উপলক্ষে রোববার সকাল থেকেই গণপরিবহন, পশুবাহী যানবাহন ও ব্যক্তিগত গাড়ির চাপ ছিল চোখে পড়ার মতো। এরই মধ্যে অনেকেই পরিবার-পরিজন নিয়ে বাড়ির পথে রওনা হচ্ছেন। ফলে মহাসড়কে চাপ বেড়েছে।

কালিয়াকৈর একটি শিল্পনগরী। এখানে প্রায় ৩০০-এর বেশি শিল্পকারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠানে আগামী বুধবার ছুটি ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন মালিকপক্ষ। এ কারণে আগাম যাত্রীচাপ ও যানজটের আশঙ্কা করছেন চালক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নাওজোড় (কোনাবাড়ি) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগা তুল আলম বলেন, মহাসড়কে পুলিশ মোতায়েন রয়েছে। তবে সোমবার থেকে মহাসড়কে পুলিশি তৎপরতা পুরোদমে শুরু হবে। 

উল্লেখ্য, উত্তরবঙ্গগামী ১৭টি জেলার মানুষ চন্দ্রা ত্রিমোড় হয়ে বাড়ি ফেরেন। প্রতি বছরই এ এলাকায় তীব্র যানজটের ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত