ঢাকা | |

যুব মহিলা লীগ নেত্রী ইয়াছমিন গ্রেফতার

কুমিল্লার দেবীদ্বারে ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঘটনার সঙ্গে জড়িত একটি হত্যাচেষ্টা মামলায় ইয়াছমিন আক্তার ওরফে ইয়াছমিন মেম্বারকে গ্রেপ্তার
  • আপলোড সময় : ২৮ মে ২০২৫, বিকাল ৫:৫৫ সময়
  • আপডেট সময় : ২৮ মে ২০২৫, বিকাল ৫:৫৫ সময়
যুব মহিলা লীগ নেত্রী ইয়াছমিন গ্রেফতার ছবি : সংগৃহীত
কুমিল্লার দেবীদ্বারে ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঘটনার সঙ্গে জড়িত একটি হত্যাচেষ্টা মামলায় ইয়াছমিন আক্তার ওরফে ইয়াছমিন মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দেবীদ্বার উপজেলা পরিষদ চত্বরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ইয়াছমিন মেম্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের বেতরা গ্রামের বাসিন্দা এবং আবু বক্করের স্ত্রী। তিনি স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছিলেন—যুব মহিলা লীগ দেবীদ্বার উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে, তিনি সংরক্ষিত নারী সদস্য হিসেবে ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধি। সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ হিসেবে তাকে দীর্ঘদিন ধরেই চেনেন স্থানীয়রা।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, “ইয়াছমিন মেম্বার উপজেলা পরিষদে একটি সরকারি কাজে এসেছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে আমরা তাকে সেখান থেকেই গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আবু বকরকে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা রয়েছে, যেখানে তিনি সরাসরি এজহারভুক্ত আসামি।”
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে