ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আটক মার্কিনিদের মুক্তি দিতে ইরানকে অনুরোধ করবে যুক্তরাষ্ট্র: ওয়াশিংটন পোস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শুক্রবার পর্যন্ত ৯১ বিল পাস সংরক্ষিত নারী আসনে প্রথম দিনেই বিএনপির ফরম নিলেন ৫৪৪ জন পাবনায় স্কুলে নির্ধারিত ‘হেয়ার কাট’, না মানলে শাস্তির হুঁশিয়ারি সরকারি দল ওয়াদা ভঙ্গ করেছে: জামায়াত আমির শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে ইরানের নেতাদের: ট্রাম্প যুদ্ধজাহাজগুলোতে উন্নত অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে: ট্রাম্প যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: আইওসি সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ চীনের সঙ্গে তাইওয়ানকে একত্রিত করার প্রস্তাব বিরোধী নেতার

দেশের মানুষ পদত্যাগের নাটক দেখেছে: সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, কারও পদত্যাগ চাইনি। দেশের
  • আপলোড সময় : ২৮ মে ২০২৫, বিকাল ৫:২৩ সময়
  • আপডেট সময় : ২৮ মে ২০২৫, বিকাল ৫:২৩ সময়
দেশের মানুষ পদত্যাগের নাটক দেখেছে: সালাহউদ্দিন আহমদ ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, কারও পদত্যাগ চাইনি। দেশের মানুষ পদত্যাগের নাটক দেখেছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছিলাম।

বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠানে এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রের জন্য কথা বলি—সেটা যদি আমাদের অপরাধ হয়, সেই অপরাধ আমরা বারবার করব। আশা করি, এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে। আদালতের রায় কার্যকরের মাধ্যমে ইশরাক হোসেনের শপথ পাঠ করাবেন। নির্বাচনের জন্য রোডম্যাপ প্রদান করবেন।

তিনি আরও বলেন, অন্যথায়, এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যদি দেশের মানুষ গণতন্ত্র ও নির্বাচনের জন্য আন্দোলন করতে বাধ্য হয়, তবে সেটি হবে ইতিহাসের একটি দুঃখজনক অধ্যায়।

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে সুকৌশলে বিভেদ সৃষ্টির পাঁয়তারা চলছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের নির্যাতন, গুম, খুনের কথা আমরা ভুলতে বসেছি। দেশের মানুষ আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে।
তিনি আরও বলেন, আইনের শাসন এখন হুমকির মুখে, আদালতের রায় কার্যকর হয় না। যেন আর কখনও ফ্যাসিবাদ ও নব্য স্বৈরাচারের উদ্ভব না ঘটে—আমরা তেমন একটি রাষ্ট্র চাই।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ