ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

রিয়ালের নতুন কোচ আলানসো, আনুষ্ঠানিকতা সম্পন্ন

সব জল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল তাদের নতুন প্রধান কোচের নাম—জাবি আলানসো। কার্লো আনচেলোত্তির বিদায়ের
  • আপলোড সময় : ২৫ মে ২০২৫, বিকাল ৫:৫৮ সময়
  • আপডেট সময় : ২৫ মে ২০২৫, বিকাল ৫:৫৮ সময়
রিয়ালের নতুন কোচ আলানসো, আনুষ্ঠানিকতা সম্পন্ন ছবি : সংগৃহীত
সব জল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল তাদের নতুন প্রধান কোচের নাম—জাবি আলানসো। কার্লো আনচেলোত্তির বিদায়ের পর স্প্যানিশ ক্লাবটির দায়িত্ব তুলে দেওয়া হলো সাবেক মিডফিল্ডার আলানসোর হাতে।

রিয়ালের সঙ্গে তিন বছরের চুক্তিতে ২০২৮ সালের জুন পর্যন্ত ক্লাবটির ডাগআউটে দেখা যাবে ৪৩ বছর বয়সী এই কোচকে। আনচেলোত্তি রিয়ালের হয়ে শেষবারের মতো ডাগআউটে দাঁড়িয়েছিলেন গতকাল। আর আজই আলানসোর নিয়োগ নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ।

আগামীকাল সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে তাকে উপস্থাপন করা হবে।

খেলোয়াড় হিসেবে রিয়ালের জার্সি গায়ে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ২৩৬ ম্যাচ খেলেছিলেন আলানসো। এই সময়ে তিনি ক্লাবটির হয়ে ছয়টি গুরুত্বপূর্ণ ট্রফি জিতেছিলেন। জাতীয় দলের হয়ে ১১৩টি ম্যাচ খেলে স্পেনকে এনে দিয়েছেন একটি বিশ্বকাপ ও দুটি ইউরো শিরোপা।

রিয়াল ছাড়াও লিভারপুল ও বায়ার্ন মিউনিখের মতো বড় ক্লাবের মাঝমাঠ সামলেছেন দক্ষতার সঙ্গে। তবে তার পেশাদার ফুটবল যাত্রা শুরু হয়েছিল রিয়াল সোসিয়েদাদের হয়ে, ২০০০ সালে।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিং ক্যারিয়ার শুরু করেন রিয়ালের যুব দল দিয়ে। এরপর রিয়াল সোসিয়েদাদের দ্বিতীয় দলের দায়িত্ব নেন। সিনিয়র পর্যায়ে কোচিংয়ের জন্য জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের দায়িত্ব নেন ২০২২ সালে। আর প্রথম মৌসুমেই বাজিমাত—বায়ার্ন মিউনিখের দীর্ঘদিনের আধিপত্য ভেঙে লেভারকুসেনকে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন করেন তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার