ঢাকা | |
সংবাদ শিরোনাম :
খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী

স্কুলে সন্তানকে পৌঁছে দিতে গিয়ে গুলিবিদ্ধ

স্পেনের মাদ্রিদের এক উপশহরে সাবেক ইউক্রেনীয় রাজনীতিক আন্দ্রি পোর্টনভ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। স্কুলে সন্তানকে নামিয়ে দিয়ে ফেরার
  • আপলোড সময় : ২৫ মে ২০২৫, দুপুর ১০:৫২ সময়
  • আপডেট সময় : ২৫ মে ২০২৫, দুপুর ১০:৫২ সময়
স্কুলে সন্তানকে পৌঁছে দিতে গিয়ে গুলিবিদ্ধ
স্পেনের মাদ্রিদের এক উপশহরে সাবেক ইউক্রেনীয় রাজনীতিক আন্দ্রি পোর্টনভ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। স্কুলে সন্তানকে নামিয়ে দিয়ে ফেরার পথে গাড়ির পাশে তাকে একাধিকবার গুলি করা হয়। ঘটনাটি ইউক্রেনজুড়ে আলোড়ন তুলেছে। তবে তার অতীত কর্মকাণ্ডের কারণে অনেকের মধ্যে সহানুভূতির চেয়ে বিতর্কই বেশি দেখা গেছে।

জিমের পোশাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা তার মরদেহের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এটি যেন ইউক্রেনে রুশ-সমর্থিত রাজনৈতিক ক্ষমতা ও দুর্নীতির একটি অধ্যায়ের ইতি টানার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

ইউক্রেনীয় সংবাদমাধ্যম জানায়, ৫১ বছর বয়সী পোর্টনভ সাবেক রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। পাশাপাশি সাংবাদিকদের ভয় দেখানো এবং বিরোধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য সমালোচিত ছিলেন তিনি।

প্রতিবেদক ওলেকজান্ডার হলোবভ মন্তব্য করেন, “যিনি রাজনৈতিক প্রতিপক্ষদের হত্যা করার পক্ষে ছিলেন, তিনি শেষ পর্যন্ত নিজেই সেই পরিণতির শিকার হলেন।” জনপ্রিয় নিউজ পোর্টাল 'উক্রেইন্সকা প্রাভদা' তাকে “অন্ধকারের পৃষ্ঠপোষক” বলে অভিহিত করেছে।

তবে পোর্টনভের একসময়কার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এমপি সেরহি ভ্লাসেঙ্কো আরও মানবিক সুরে বলেন, “কারও জীবন নেওয়া উচিত নয়। মৃত্যুর আলোচনায়ও আমাদের মানবিকতা বজায় রাখা জরুরি।”

পোর্টনভের মৃত্যু রহস্যজনক হলেও, তার অতীত এবং অবস্থান বিবেচনায় এই হত্যাকাণ্ডের পেছনে উদ্দেশ্য অনুমানযোগ্য বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে প্রশ্নের উত্তর এখনও অজানা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা