ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি

রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে ‘মার্চ ফর ইউনূস’ নামে এক প্রতীকী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪
  • আপলোড সময় : ২৪ মে ২০২৫, বিকাল ৫:৩৯ সময়
  • আপডেট সময় : ২৪ মে ২০২৫, বিকাল ৫:৩৯ সময়
ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি
রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে ‘মার্চ ফর ইউনূস’ নামে এক প্রতীকী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) বিকেল সাড়ে ৩টায় ‘দেশপ্রেমিক সাধারণ জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি শুরু হয়।

আয়োজকেরা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করার পাশাপাশি একটি শক্তিশালী জাতীয় সরকার গঠনের দাবি জানানো হয়েছে।
তাদের আরও কয়েকটি প্রধান দাবি রয়েছে—
১. সংবিধানের মৌলিক সংস্কার,
২. জুলাই মাসে সংঘটিত ‘গণহত্যা’র জন্য দায়ী আওয়ামী লীগের বিচার,
৩. ড. ইউনূসকে অন্তত পাঁচ বছরের জন্য দায়িত্ব দেওয়ার আহ্বান।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, “আপনারা আলোচনায় বসুন, সময় নিন। প্রয়োজনে বিতর্কিত বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ করে ড. ইউনূসকে রাষ্ট্রপতির পদে নিয়োগ দিন। বিচার প্রক্রিয়া শেষে, সর্বদলীয় অংশগ্রহণে একটি জাতীয় সরকার গঠন করে নির্বাচন দিন।”

এসময় তারা ‘ইউনূস তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো’ এই স্লোগান দিতে থাকেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, ইনকিলাব মঞ্চের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেওয়া মানুষের সংখ্যা কম হলেও তারা শান্তিপূর্ণভাবে তাদের মত প্রকাশ করছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ