ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা, সংসদে রুমিন ফারহানা হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান প্রাক্তনের প্রেমে মজেছেন হানিয়া আমির ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুমসহ ১ হাজার ৮৫৫ মামলা

ড. ইউনূস পদত্যাগ করছেন না, আমরা আছি: পরিকল্পনা উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ছেন না বলে সুস্পষ্ট বার্তা দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন
  • আপলোড সময় : ২৪ মে ২০২৫, দুপুর ৩:২৫ সময়
  • আপডেট সময় : ২৪ মে ২০২৫, দুপুর ৩:২৫ সময়
ড. ইউনূস পদত্যাগ করছেন না, আমরা আছি: পরিকল্পনা উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ছেন না বলে সুস্পষ্ট বার্তা দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, “প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, এবং তিনি এমন কিছু বলেনওনি। তিনি তাঁর অবস্থানে অটল রয়েছেন। আমাদের কাঁধে যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে, তা ফেলে আমরা সরে যেতে পারি না।”

শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, “আমরা যে দায়িত্ব পালন করছি, তার পথে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে — বিষয়টি আমরা সকলে চিহ্নিত করেছি। এখন আমাদের করণীয় হলো এই প্রতিবন্ধকতাগুলো অতিক্রম করে আমাদের ওপর ন্যস্ত দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করা।”

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে সরকারের ১৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। বৈঠকে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক স্থিতিশীলতা এবং আসন্ন নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ